শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লির উদ্বেগ বাড়িয়ে আগামিকাল শুক্রবার (২৬ জুন) সকালে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বেজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলে সকাল সাড়ে আটটায় বৈঠকে বসবেন দুই রাষ্ট্রপ্রধান। মূলত যুদ্ধবিমান ক্রয় সহ সামরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বৈঠকে আলোচনা হবে। ভারতকে চাপে রাখতে চিকেন নেকস সংলগ্ন বাংলাদেশের উত্তরবঙ্গে চিনকে বিশেষ সামরিক ঘাঁটি গড়ার অনুমোদনের বিষয়টি নিয়েও দুই শীর্ষ নেতার মধ্যে আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে।

প্রধানমন্ত্রী হওয়ার পরে এই প্রথমবার চিনে গিয়েছেন তারেক রহমান। গতকাল বুধবারই (২৪ জুন) বেজিংয়ে পৌঁছেছিলেন তিনি। আজ বৃহস্পতিবার (২৫ জুন) বেজিংয়ের গ্রেট হল অব পিপলে চিনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে বাংলাদেশ-চিন দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।দ্বিপাক্ষিক ওই বৈঠক শেষে বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের মধ্যে সহযোগিতা বিষয়ক দুটি চুক্তি ছাড়াও ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এদিন বেজিংয়ের দিয়াওইউতাই রাষ্ট্রীয় অতিথিশালা থেকে বিশেষ শোভাযাত্রা সহকারে ‘গ্রেট হল অব দ্য পিপল’ এ পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁকে স্বাগত জানান চিনের প্রধানমন্ত্রী। আনুষ্ঠানিক সংবর্ধনা অনুষ্ঠানে দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশিত হয় এবং চিনের লাল ফৌজের তরফে গার্ড অব অনার দেওয়া হয়।

চিনের প্রধানমন্ত্রীর পাশাপাশি দেশটির বিভিন্ন শিল্প সংস্থার শীর্ষ কর্তাদের সঙ্গে আলাদা বৈঠক করেন তারেক রহমান। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ দূতাবাস আয়োজিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামের আলোচনায়ও যোগ দেন।

পূজিত হন ‘রাক্ষস রাজ’, দশেরায় খুলবে কানপুরের দশানন মন্দির

পুজোয় মিষ্টিমুখ হোক রাজস্থানের স্বাদে! বাড়িতেই বানান যোধপুরের বিখ্যাত মুচমুচে জিলিপি

কলকাতার থিম পুজোকে টেক্কা দিচ্ছে সুন্দরবনের রবীন সঙ্ঘের ‘দাও ফিরে সে অরণ্য’

প্রিপেইড ফ্যামিলি প্ল্যান নিয়ে হাজির ভোডাফোন, সুবিধা জানলে চমকে যাবেন

ষষ্ঠীতে অভব্য আচরণ ও নিয়ম লঙ্ঘনের অভিযোগে বাড়ল মামলার সংখ্যা, গ্রেফতার ৬৫

শান্তি রক্ষার শর্তে ককরোচ প্রধান অভিজিৎ দীপকে-র জামিন মঞ্জুর

রিসর্টের আগুনে হারিয়েছেন পরিবারের ৬ সদস্যকে, দোতলা থেকে লাফ দিয়ে বাঁচলেন আশিকুল

প্রতিমা নেই, পটচিত্রেই দুর্গার আরাধনা! ৪০০ বছরের বেশি সময় ধরে একই রীতিতে পুজো হয় ঝাড়গ্রাম রাজবাড়িতে

সপ্তমীর সন্ধ্যায় ভিজবে শহরবাসী! দশমী পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

হাসপাতালের মধ্যে নিশ্চিন্ত মনে সুখটান, দেখতে পেয়েই চিকি‍ৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১০ জন, অবৈধভাবেই চলছিল কক্সবাজারের অভিশপ্ত রিসর্টটি

গা-ভর্তি সোনার গয়নায় সেজেছেন মা দুর্গা, ১৫ মণ্ডপের নিরাপত্তায় ‘নিদ্রাহীন’ পুলিশ

ইন্টারনেট ব্যবহার করা শিশুদের মৌলিক অধিকার, জানাল সুপ্রিম কোর্ট

চিকিৎসার নামে যৌন নির্যাতন! গুয়াহাটি মেডিক্যাল কলেজের চিকিৎসকের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তরুণীর