ইতালিতে মহিলা পুলিশ কর্মীকে ধর্ষণের পর হত্যার চেষ্টার অভিযোগে ধৃত প্রবাসী বাংলাদেশি

ধৃতের নাম রুবল মাতবর। ধর্ষিতা মহিলা পুলিশ কর্মী বর্তমানে সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইতালিতে এক মহিলা পুলিশ কর্মীকে ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগে এক প্রবাসী বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম রুবল মাতবর। ধর্ষিতা মহিলা পুলিশ কর্মী বর্তমানে সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনা জানাজানি হতেই স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ইতালির প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্তমান উপ-প্রধানমন্ত্রী (Italy Deputy Prime Minister) মাত্ত্বেও সালভিনি (Matteo Salvini) ঘটনার নিন্দা জানিয়ে অপরাধীকে উপযুক্ত শাস্তি দেওয়ার আর্জি  জানিয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার গভীর রাতে নাপোলি থানার এক মহিলা পুলিশ কর্মী ডিউটি শেষে নাপোলি বন্দরের পিসাকানে গাড়ি আনতে যাচ্ছিলেন। আচমকাই পিছন থেকে তাঁর মাথায় পাথর দিয়ে আঘাত করেন রুবল মাতবর নামে প্রবাসী বাংলাদেশি যুবক। গুরুতর চোট পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন ওই মহিলা পুলিশ কর্মী। এর পরে ওই মহিলা কর্মীকে ধর্ষণ করেন রুবল। তার পরে শ্বাসরোধ করে খুনের চেষ্টা চালান।

নির্যাতিতা মহিলা পুলিশ কর্মী সঙ্গে থাকা নিরাপত্তা সঙ্কেত ডিভাইসের মাধ্যমে স্থানীয় থানায় সঙ্কেত পাঠান। দ্রুতই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। রুবল পালিয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। নাপোলির ডুয়োমো থেকে তাকে গ্রেফতার করা হয়। স্থানীয় পুলিশ জানিয়েছে, ইতালিতে অবৈধভাবে বসবাস করছিলেন অভিযুক্ত। ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত (Bangladesh High Commissioner To Italy) শামীম আহসান (Shamim Ahshan)  এ বিষয়ে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা ঘটনাটি শুনেছি। এটি আমাদের জন্য খুবই লজ্জাজনক। রিপোর্ট পাওয়ার পরেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

 

ভিসা নিয়মে কড়াকড়ি আমেরিকার, পড়াশোনা শেষ হলে ৩০ দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

নেশাগ্রস্ত গেটম্যানের জন্যই মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা! তদন্তের নির্দেশ রেলের

২০ দিন ধরে অভুক্ত, ‘শরীরের হাড় দেখা যাচ্ছে ওয়াংচুকের’, বড় সতর্কবার্তা চিকিৎসকদের

মহানগরে কোটি টাকার জালিয়াতি চক্রের পর্দাফাঁস, ধৃত ইঞ্জিনিয়ার

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

জম্মু ও কাশ্মীরের ডোডায় গভীর রাতে গোলাগুলি, নিহত ১, আহত ৩ জওয়ান

নতুন ফোন কেনার কথা ভাবছেন? অবিশ্বাস্য ছাড়ে মিলছে  Motorola Edge 70

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

সাত সকালে মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ধাক্কা ট্রেনের! দুই পড়ুয়া-সহ ৩ জনের মৃত্যু

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

হাওড়ায় শেষ দেখা যাওয়ার পর থেকেই ফোন বন্ধ! বাংলার রাইফেল শুটার দময়ন্তীর খোঁজে জোর তল্লাশি

ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ! ৬,৭১৫ শূন্যপদে নিয়োগ, জানুন যোগ্যতা ও আবেদন পদ্ধতি

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা