প্রথমবার যৌনকর্মীরা পাবেন পেনশন- মাতৃত্বকালীন ছুটি, বড় ঘোষণা করল এই দেশ

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ  বিশ্বে এই প্রথমবার যৌনকর্মীরা পাবেন পেনশন থেকে শুরু করে মাতৃত্বকালীন ছুটি। এমনই ঘোষণা করে দিল বেলজিয়াম সরকার। দীর্ঘ দিন ধরে তোলা দাবিকে স্বীকৃতি দিয়ে এবার যৌন কর্মীদের জন্য আইন আনল বেলজিয়াম। এরফলে অন্যান্য পেশায় যেমন সুযোগ-সুবিধা মেলে, এখন থেকে বেলজিয়ামের যৌনকর্মীরাও সেই সব সুযোগ-সুবিধা পেতে চলেছেন ।  

যৌন কর্মী আইনে কী কী সুবিধা মিলবে ?

স্বাস্থ্যবিমা, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং আইনি সুরক্ষা পাবেন। শুধু তাই নয় যৌনকর্মীরা পাবেন নিরাপত্তা জোরদার করতে ‘প্যানিক বাটন’- এর সুবিধা। কোন খদ্দরকে ‘না’ বলার অধিকার দেওয়া হয়েছে। শুধু তাই নয় যদি   কারুর অপরাধের রেকর্ড থাকলে , সেইরকম ব্যক্তিকে যৌনপল্লি চালানোর অনুমতি দেওয়াও হবে না বলে জানানো হয়েছে এই আইনে।

উল্লেখ্য, ২০২২ সালে বেলজিয়ামে যৌনবৃত্তি অপরাধমুক্ত হয়।  আর তার পরই নাগরিক হিসেবে যৌনকর্মীদের ভবিষ্যৎ সুরক্ষিত করা নিয়ে শুরু হয় ভাবনা-চিন্তা। এরপরেই এল যৌনকর্মীদের পেনশন- সহ নানান সুযোগ সুবিধা নিয়ে আইন। তবে বলা বাহুল্য,    এই আইন তৈরির আগে অনেকই বিরোধিতা করেছিল। তাদের দাবি ছিল, দেহব্যবসা এবং মহিলা পাচারের মতো সমস্যাগুলিকেও আইনি বৈধতা দেওয়া । তবে এই সকল বাঁধা পেরিয়ে অবশেষে বিশ্বে মধ্যে প্রথম বার যৌনকর্মীদের নিয়ে আইন আনল বেলজিয়াম। এই প্রসঙ্গে বেলজিয়ামে ইউনিয়ন অফ সেক্স ওয়র্কার্স -এর প্রেসিডেন্ট ভিক্টোরিয়া জানিয়েছেন , “পেশা যদি বেআইনি হয়, সেখানে সুরক্ষার বালাই থাকে না। এতদিনে মানুষ হিসেবে বেঁচে থাকার সুযোগ পেলাম আমরা।” বলা বাহুল্য এই ভিক্টোরিয়া বর্তমানে ৫ সন্তানের মা।

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে

প্রতিপক্ষকে ‘দেখে নেওয়ার হুমকি’ দিয়ে ফের বিতর্কে জড়ালেন নেইমার

মুম্বইয়ে চরম বায়ুদূষণে ধুঁকছে জনজীবন, সরকারের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ রিচা চাড্ডার

বিচারকের নাবালক ছেলের মার্সিডিজের ধাক্কায় প্রাণ গেল স্কুটার আরোহীর

পেঁচা নয় হাতির পিঠে বসেন দেবী, বাংলার কোন গ্রামে ‘গজলক্ষ্মীর’ পুজো হয় জানেন?

আগ্নেয়াস্ত্র ও দশ লক্ষ নগদ টাকা সহ গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী হুব্বা শ্য়ামলের শাগরেদ চিকুয়া

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

‘স্কুলে পাস-ফেল প্রথা চালু করতে হবে,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

শান্তিপুরের বামা কালীর পুজোর সময় এবং নৃত্যের স্থান বদল! সত্যিটা জানালেন উদ্যোক্তারা

ঘূর্ণিঝড় ‘অর্ণব’র মানে জানেন? কারা দিল এই নাম? পড়ুন বিস্তারিত…

একাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে খুন! আটক প্রতিবেশী যুবক