গাজা নিয়ে নেতানিয়াহুকে ফোন, যুদ্ধবিরতি নিয়ে কোন মন্তব্য করলেন না বাইডেন

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ গাজায় অব্যাহত ইজরায়েল আক্রমণ। গত ২৪ ঘণ্টায় গাজায় প্রাণ হারিয়েছেন ২০১ জন। এর ঘটনার পরেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন কথা বললেন ইজরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে। তবে তিনি যুদ্ধবিরতি নিয়ে কথা বলেননি বলেই দাবি বাইডেনের।  হোয়াইট হাউসের তরফে বিবৃতে বলা হয়েছে, বাইডেন গাজার বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিতের বিষয়ে জোর দিয়েছেন। শুধু তাই নয়, নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্টের কাছে পরিষ্কার করে দিয়েছেন লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত তাঁরা গাজায় হামলা থামাবেন না।

অন্যদিকে গাজায় মৃত্যুমিছিল রুখতে রাষ্ট্রসংঘে প্রস্তাব পেশ করেছিল। রক্তপাত থামাতে উদ্যোগী হয়েছিলেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। কিন্তু আমেরিকার ভেটোতে তা আটকে যায়। ওয়াশিংটনের যুক্তি ছিল, এই প্রস্তাবে যুদ্ধের ময়দানে পরিস্থিতি কিছুই পালটাবে না। 

গত ৭ ই অক্টোবর থেকে গাজায় প্রাণ হারিয়েছেন ২০ হাজার ৫৭ বেশি মানুষ। শুধু তাই নয় আহত হয়েছেন ৫৩ হাজার ৩২০ জন। ইজরায়েলের তরফে জানানো হয়েছে হামাসের হামলায় ১ হাজার ২০০ জনের মতো নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩২০ জনের মতো সেনা রয়েছেন। এই হামলার পরেই গাজার ওপর হামলা শুরু করে ইজরায়েল বাহিনী। তবে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে গত ১২ ডিসেম্বর মঙ্গলবার  জাতিসংঘের সাধারণ পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় একটি প্রস্তাব পাস হয়। তারপরেও গাজার ওপর লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল। এই যুদ্ধের জেরে মিত্র দেশ থেকেও  চাপ দিয়েছে ইজরায়েলকে। তবে কবে কমবে সেই যুদ্ধ সেটাই এখন দেখার।

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম