চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পাকিস্তানের পেশোয়ারে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে বিস্ফোরণ

নিজস্ব প্রতিনিধিঃ পাকিস্তানের পেশোয়ারের ওয়ারসাক রোডে বিস্ফোরণ। প্রাইম হাসপাতাল কমপ্লেক্সের কাছে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এই বিস্ফোরণ ঘটানো হয় বলে পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে খবর। আহত হয়েছেন ৮ জন। তাঁদের মধ্যে ৫ জন ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারি কর্মকর্তা বলে জানিয়েছে পাকিস্তান পুলিশ।    

ওয়ারসাকের পুলিশ সুপার (এসপি) মহম্মদ আরশাদ খান জানিয়েছেন, প্রাথমিক তথ্য অনুসারে বিস্ফোরণের ফলে পাঁচজন এফসি কর্মকর্তা এবং তিনজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। বিস্ফোরণটি একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) হামলা বলে ধারণা।

এই ঘটনার তদন্ত চলছে। বোম্ব ডিসপোজাল ইউনিটের রিপোর্ট মিললে বিস্ফোরণ সম্পর্কিত সঠিক তথ্য মিলবে বলে জানিয়েছেন ওয়ারসাকের পুলিশ সুপার।  

প্রসঙ্গত, খাইবার পাখতুনখোয়া প্রদেশের মালি খেল এলাকায় সম্প্রতি ভয়াবহ বোমা হামলা হয়। তাতে ৯ জন নিরাপত্তা কর্মী নিহত ও ১৭ জন আহত হয়। চলতি বছরের ৩০ জুলাই খাইবার পাখতুনখোয়া প্রদেশের খারে একটি রাজনৈতিক দলের সভায় বোমা হামলা হয়। বিস্ফোরণে কমপক্ষে ৫৪ জন নিহত হয়। ১০০ জনেরও বেশি আহত হয়। বিস্ফোরণের সময় কট্টর ইসলামপন্থী দল জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজলের (জেইউআই-এফ) ৪০০ জনেরও বেশি সদস্য সভায় উপস্থিত ছিলেন।

Published by:

Share Link:

More Releted News:

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

বিশ্বের প্রবীণতম গরিলার জন্মদিন পালন, ধুমধাম করে উদযাপন চিড়িয়াখানায়

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

রাশিয়ার তেল কেনায় ভারতকে আর ছাড় দেবে না আমেরিকা

৩৪ বছর পর ঐতিহাসিক বৈঠকে বসছে ইজরায়েল-লেবানন, বড় ঘোষণা ট্রাম্পের

শাহবাজকে উপেক্ষা করছেন ট্রাম্প! পাকিস্তান চালাচ্ছেন মুনির, প্রাক্তন পাক মন্ত্রীর মন্তব্যে ঝড়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ