দীর্ঘ ১৮ বছরের ঘর ভাঙল, বিচ্ছেদের ঘোষণা কানাডার প্রধানমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, টরেন্টো: দীর্ঘ ১৮ বছর একই ছাদের তলায় কাটানোর পর দাম্পত্য জীবনে ইতি টানলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বুধবার এক বিবৃতিতে তিনি স্ত্রী সোফির সঙ্গে সম্পর্কচ্ছেদের ঘোষণা করেছেন তিনি। তবে দুজনের আলাদা হয়ে যাওয়ার ফলে যাতে তাঁদের তিন সন্তানের উপরে কোনও প্রভাব না পড়ে সে দিকেও বিশেষ নজর রাখার কথা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী। আর খোদ দেশের প্রধানমন্ত্রীর বিচ্ছেদের খবর শোনার পরে থ মেরে গিয়েছেন কানাডাবাসী।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম, ‘বিবিসি’ জানিয়েছে, গত কয়েক মাস ধরেই বিচ্ছেদের বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছিলেন কানাডার প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রী সোফি। শেষ পর্যন্ত ঘর ভাঙার সিদ্ধান্ত নেন দুজনে। ইতিমধ্যেই দুজনের সম্পর্কচ্ছেদের বিষয়টি আইনি স্বীকৃতি পেয়েছে। কানাডার প্রধানমন্ত্রী এদিন সমাজমাধ্যমে স্ত্রী সোফির সঙ্গে বিচ্ছেদের ঘোষণা করতে গিয়ে লিখেছেন, ‘দীর্ঘ এবং জটিল আলোচনা শেষে আমি এবং সোফি আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছি। তবে আমরা দুজনে আলাদা থাকলেও তিন সন্তানের স্বার্থে আসমরা একটি পরিবারের মতোই থাকব।’

২০০৫ সালের মে মাসে তিন বছরের ছোট সোফির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। দুজনের তিন সন্তানও রয়েছে। দীর্ঘ ১৮ বছর ধরে সুখী দম্পতির মতোই দিন কাটাচ্ছিলেন তিনি। কিন্তু আচমকাই কেন বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। যদিও বিচ্ছেদের বিষয়ে ট্রুডো এবং সোফি কোনও কাদা ছোড়াছুড়ির পথে হাঁটেননি।

উৎসবের মুখে স্বস্তি যোগ্য শিক্ষকদের, সুুপ্রিম নির্দেশে ৩১ মে পর্যন্ত চাকরি বহাল

মাগুরার আট বছরের শিশুর ধর্ষণ-হত্যা মামলায় দিদির শ্বশুরের মৃত্যুদণ্ড বহাল রাখল হাইকোর্ট

নন্দীগ্রামবাসীদের জন্য বড় উপহার, আইটিআই তৈরির ঘোষণা শুভেন্দুর

‘নেপাল সীমান্তে পৌঁছনটা যুদ্ধ জয়ের মতো ছিল’, বিপর্যয় কাটিয়ে দেশে ফিরলেন মানসী

হরমুজে প্রণালিতে ভয়াবহ অগ্নিকাণ্ড! জল মাইনে ধাক্কা সুপারট্যাঙ্কারের, কড়া হুঁশিয়ারি ইরানের

জমে যাবে সন্ধ্যার চায়ের আড্ডা, বানান মুচমুচে ভুট্টার পকোড়া

ক্যামাক স্ট্রিট ইস্যুতে FIR-এর অনলাইন কপি নিয়ে পুলিশকে পালটা ইমেল অভিষেকের

ধর্ষণে অভিযুক্ত ক্রিকেটার অভিষেক পোড়েলের দ্রুত শুনানির আর্জি খারিজ হাইকোর্টের

‘তৃণমূল আমলে ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হয়েছিল,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

দিল্লিতে ফিরল নির্ভয়ার স্মৃতি, বাসের মধ্যে গণধর্ষণের শিকার নাবালিকা ছাত্রী

Nepal Flash Flood: ‘নিখোঁজদের উদ্ধারের আপ্রাণ চেষ্টা চলছে,’ জানালেন চিনের প্রেসিডেন্ট জিনপিং

ক্যামাক স্ট্রিট কাণ্ডে হাজিরা এড়ালেন কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন

নেপালের বিপর্যয়ে নিখোঁজ মাদ্রাজ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ভি শিবজ্ঞানম

‘বেশি চিকেনের পিস নিয়েছিস কেন?’ বচসা থেকে বন্ধুকে খুনের অভিযোগ