নামেই হয়েছে যুদ্ধবিরতি চুক্তি, গাজায় ইজরায়েলের হামলায় মৃতের সংখ্যা ছাড়াল ৬৯ হাজার

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ সময় ধরে রক্তক্ষয়ী সংঘর্ষের পর হামাস ও ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সাক্ষরিত হয়েছিল। তবে সেই চুক্তি হয়েছে নামেই। এখনও থামছে না গাজার উপর ইজরায়েলের প্রাণঘাতী আক্রমণ।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে যুদ্ধবিরতির পর গত এক মাসে ইজরায়েলি হামলায় আরও ২৪০ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নিচ থেকে এখনও উদ্ধার করা হচ্ছে আরও মৃতদেহ।

শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবরে হামাসের সঙ্গে ইজরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ৬৯ হাজার ১৬৯ জনের মৃত্যু হয়েছে। শনিবারও নতুন করে বেশ কিছুজনের হত্যার খবর মিলেছে।  ‘ইয়েলো লাইন’ অতিক্রমকারী এক ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে বলে ইজরায়েলি সেনাবাহিনী দাবি করেছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির অংশ হল ‘ইয়েলো লাইন’। এই জায়গা থেকে  ইসরায়েল সেনাদের পিছু হটার কথা থাকলেও বাস্তবে ঘটছে অন্য ঘটনা। ইজরায়েলি সেনারা দক্ষিণ গাজাতেও ‘ইয়েলো লাইন’ অতিক্রমের অভিযোগে একইভাবে একজন ফিলিস্তিনিকে হত্যা করেছে। স্থানীয় সূত্র জানিয়েছে, সীমারেখার কাছাকাছি গেলে সাধারণ ফিলিস্তিনি পরিবারগুলোকেও লক্ষ্য করে ইজরায়েলি সেনারা গুলি চালাচ্ছে।

শনিবার এক ফিলিস্তিনি শিশু, খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর ফেলে যাওয়া একটি বিস্ফোরক যন্ত্রে প্রাণ হারিয়েছে । নাসের হাসপাতাল কর্তৃপক্ষ  এ তথ্য নিশ্চিত করেছে । এই ঘটনার পরেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জরুরি চিকিৎসা চালু রাখার জন্য গাজা-মিশর সীমান্তের রাফা ক্রসিং ফের খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে। যাতে মানুষ বাইরে চিকিৎসা করাতে যেতে পারে। জাতিসংঘ জানিয়েছে, চলতি বছর সেপ্টেম্বর থেকে পশ্চিম তীরের ৭০টি শহর ও গ্রামে অন্তত ১২৬টি বসতি স্থাপনকারীদের  উপর হামলার ঘটনা ঘটেছে। যেখানে চার হাজারের বেশি জলপাইগাছ কেটে ফেলা বা নষ্ট করা হয়েছে। শনিবারও জেনিনের দক্ষিণ-পূর্বে রাবা গ্রামে ইজরায়েলি সেনা বসতি স্থাপনকারীরা দের সহায়তায় ফিলিস্তিনি বাড়িঘরে হামলা চালায়। তাছাড়া সেনারা ফারা  শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে একজন ফিলিস্তিনিকে আহত করেছে । সব মিলিয়ে যুদ্ধবিরতি চুক্তি হলেও গাজায় অব্যহত রয়েছে  ইজরায়েরলের আগ্রাসন।

জেলা ম্যাজিস্ট্রেটের সামনে একের পর এক প্রশ্ন! ১৩ বছরের অমিতাভ যা বলল, তা শুনে থমকে গেলেন সবাই

প্রতি ১০ জন প্রাপ্তবয়স্ক ভারতীয়ের মধ্যে ৯ জনেরই রক্তে লিপিডের মাত্রা অস্বাভাবিক

‘ভূতের বাড়িতে’ এক রাত কাটালেই মিলবে প্রায় ৫৩ হাজার টাকা, কোথায় জানেন?

অভিষেকের দলীয় কার্যালয়ে আপাতত বুলডোজার চলবে না, নির্দেশ কলকাতা হাইকোর্টের

পরিচয় গোপন রেখে বিয়ে করেও শেষ রক্ষা হল না, বাংলাদেশির কপালে যা ঘটল…

‘সলমন কি অসুস্থ, ৮০ বছরের বুড়োর মতো দেখাচ্ছে’, কোনও কঠিন রোগে ভুগছেন নাকি ভাইজান?

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে মেনে চলুন এই ৭ অভ্যাস ,সহজেই কমবে সংক্রমণের ঝুঁকি!

‘পুরনোদের নিয়ে চললেই ফের কামব্যাক করবেন’, মমতাকে পরামর্শ কল্যাণীর দীপকের

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু-কাশ্মীর, আপাতত স্থগিত অমরনাথ যাত্রা

চিকিৎসার নামে সোনমকে হাসপাতালে ‘আটকে’ রাখার দাবি! দিল্লি হাইকোর্টের দ্বারস্থ স্ত্রী

বর্ষাকালে ঘরে বাড়ছে আর্দ্রতা? জানেন কি এসির এই মোড ব্যবহারে কমবে বিদ্যুতের বিল!

গরমে ভিন্ন স্বাদ উপভোগ করতে চান? ঘরেই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর কলার আইসক্রিম

জম্মু-কাশ্মীরের রাজৌরিতে হড়পা বানে মৃত ১১, ভেসে গেল বহু গাড়ি