গাজায় বাড়ল যুদ্ধবিরতির মেয়াদ, মুক্ত আরও ১১ ইজরায়েলি ও ৩৩ ফিলিস্তিনি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ দেড় মাস পর গাজা-ইজরায়েল যুদ্ধে অবশেষে গত শুক্রবার (২৪ নভেম্বর) থেকে চার দিনের যুদ্ধ বিরতি কার্যকর হয়েছে। মুক্তি পাচ্ছে উভয় পক্ষেরই বন্দীরা। ইতিমধ্য়েই গাজায় যুদ্ধ বিরতির মেয়াদ বাড়ানোরও ঘোষণা করেছে ইজরায়েল।

ইজরায়েল গতকাল সোমবার (27 নভেম্বর) গাজায় যুদ্ধ বিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা করেছে। তারপরই গাজা উপত্যকা থেকে হামাস গোষ্ঠী আরও ১১ বন্দীকে মুক্তি দিয়েছে। মুক্তি পাওয়া ব্যক্তিরা নিরাপদে ইজরায়েলে পৌঁছেছেন। যুদ্ধ বিরতির মেয়াদ আরও দুই দিন বাড়ানো হয়েছে। আজ মঙ্গল (28 নভেম্বর) ও কাল বুধবার (29 নভেম্বর) গাজা উপত্যকায় ইজরায়েল হামলা চালাবে না। এ ছাড়া এই দুই দিনে নিজেদের মধ্যে আরও বন্দী বিনিময়ে রাজি হয়েছে হামাস ও ইজরায়েল।

মঙ্গলবার (29 নভেম্বর) ভোরে ইজরায়েল কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধ বিরতি চুক্তির শর্ত অনুযায়ী গত রাতে ৩৩ প্যালেস্তাইনি বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। চলমান যুদ্ধ বিরতির মধ্যে এখনও পর্যন্ত মোট ১৫০ প্যালেস্তাইনি বন্দীকে মুক্তি দিল ইজরায়েল। আর হামাস মুক্তি দিয়েছে প্রায় ৫০ জন বন্দীকে।

যুদ্ধ বিরতির মেয়াদ বাড়ছে বলে গতকাল প্রথম নিশ্চিত করে কাতার। মেয়াদ শেষ হওয়ার কিছু আগে হামাস যুদ্ধ বিরতি ৪৮ ঘণ্টা বাড়ানোর ঘোষণা করে। তবে পরবর্তীতে বিষয়টি নিশ্চিত করে ইজরায়েল।

অন্যদিকে, ইজরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, মুক্তি পাওয়া ব্যক্তিরা স্বদেশে ফিরলে তাঁদের স্যালুট জানানো হয়, আলিঙ্গন করা হয়। তাঁরা যতক্ষণ না পর্যন্ত পরিবারের সঙ্গে মিলিত হচ্ছেন, ততক্ষণ তাঁদের সঙ্গে থাকবে ইজরায়েলি বাহিনী।

প্রসঙ্গত, গত অক্টোবর মাসে গাজা থেকে ইজরায়েলের উপর হওয়া হামাস গোষ্ঠীর রকেট হামলায় নিহত প্রায় কয়েক হাজার মানুষ। হামাস গোষ্ঠী পণবন্দি করে ২০০ জনের বেশি ইজরায়েলিকে। তারপর থেকেই গাজাকে হামাস মুক্ত করতে হামলা চালাচ্ছে ইজরায়েল। বোমা বর্ষণের তীব্রতায় ইতিমধ্য়েই ভয়াবহ পরিস্থিতি প্য়ালেস্তাইনের গাজার। বন্ধ খাবারের সরবরাহ। অভুক্ত হাজার হাজার শিশু। ইজরায়েলের হামলায় ১৪ হাজার ৮০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে প্রায় ৪০ শতাংশই শিশু।

হোপ-রাদারফোর্ডের তাণ্ডব, ৯ বল বাকি থাকতেই জয়ী ক্যারিবীয়রা

নবরাত্রিতে উপোসের ফাঁকে মুখরোচক কিছু খেতে চান? বানান সাবুদানা-বাদামের রেসিপি

খাদ্যাভ্যাস বদলেই বাড়ছে বাতের ব্যথা? নতুন সমীক্ষায় চমকপ্রদ তথ্য

‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি’, দেখা করে বেরিয়ে এসে দাবি রাহুলের

ক্যারিবীয় বোলারদের বেধড়ক ঠ্যাঙানি দিয়ে ২৪৯ রান তুললেন শ্রেয়সরা

৫ ডিসেম্বর রাহু-কেতুর গতিপথ পরিবর্তন, বড় চাকরির সুযোগ আসবে ৩ রাশির জাতকদের

বিশ্রামের সময় হু-হু করে বাড়ছে হৃদস্পন্দন! কোন সমস্যার ইঙ্গিত দিচ্ছে শরীর?

শনিতে আরশোলাদের বিক্ষোভ, দিল্লি জুড়ে যুদ্ধের আবহ, বন্ধ থাকছে ইন্টারনেট

পুজোর আনন্দ মাটি করবে বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস, নৈতিক জয় দেখছেন অধীর

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নবদম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা