আমেরিকান ট্রেনে ইউক্রেনীয় শরণার্থীকে ছুরি মেরে হত্যা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন রাশিয়ার সঙ্গে যুদ্ধ চলছে অনন্তকাল ধরে। যুদ্ধের ধ্বংসযজ্ঞের হাত থেকে বাঁচতে এক ব্যক্তি ইউক্রেন ছেড়ে পালিয়ে এসেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে। ভেবেছিলেন এখানে নিরাপদে জীবন যাপন করবেন। কয়েক সপ্তাহ পরে, ২৩ বছর বয়সী ইরিনা জারুৎস্কাকে একজন পেশাদার অপরাধী নির্মমভাবে ছুরিকাঘাত করে হত্যা করে। হত্যাকাণ্ডটি হয়েছে একটি ট্রেনের মধ্যে। গোটা ঘটনাটি ধরা পড়েছে একটি সিসিটিভি ক্যামেরায়।

শুক্রবার শার্লট এরিয়া ট্রানজিট সিস্টেম কর্তৃক প্রকাশিত এই ফুটেজটিতে ২২ অগস্ট রাত ১০টার আগে উত্তর ক্যারোলিনার শার্লটে লিংকস ব্লু লাইনে ইরিনা জারুৎস্কার উপর অতর্কিত হামলার আগের শেষ মুহূর্তগুলি ধরে রাখা হয়েছে। পিৎজারিয়ার পোশাক পরে জারুৎস্কা রাত ৯:৪৬ মিনিটে লাইট রেলে উঠেন এবং বসে ফোনে স্ক্রল করতে থাকেন। তার পিছনে ৩৪ বছর বয়সী ডেকার্লোস ব্রাউন জুনিয়র অপেক্ষা করছিলেন। চার মিনিট পরে, সে একটি ফোল্ডিং নাইফ বের করে সামনের জারুৎস্কা গলায় তিনবার ছুরিকাঘাত করে।

ছুরিকাঘাতের তদন্তকারীরা জানিয়েছেন, ট্রেনের মেঝেতে রক্ত ​​ঝরতে থাকা অবস্থায় জারুৎস্কা তার ঘাড় চেপে ধরে সিটের মধ্যে পড়ে যান। পরে তাকে ট্রেনের মধ্যে মৃত ঘোষণা করা হয়। ব্রাউন পরবর্তী স্টপেজে নেমে যায়। যেখানে পুলিশ পরে প্ল্যাটফর্মের কাছে ছুরিটি উদ্ধার করে। শার্লট-মেকলেনবার্গ পুলিশ বিভাগ অনুসারে, তার হাতে কাটা দাগের জন্য তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছিল। তাকে হেফাজতে নেওয়া হয়েছিল। পরে ব্রাউনের বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি হত্যার অভিযোগ আনা হয়।

আদালতের রেকর্ড অনুসারে, ব্রাউনের ২০১১ সাল থেকে অপরাধমূলক ইতিহাস রয়েছে। এর মধ্যে চুরি, বিপজ্জনক অস্ত্র নিয়ে ডাকাতি এবং হুমকি দেওয়ার অভিযোগে একাধিকবার গ্রেফতার করা হয়েছে তাকে। WSOC-TV অনুসারে, তিনি এর আগে মারাত্মক অস্ত্র নিয়ে ডাকাতির অভিযোগে পাঁচ বছর জেল খেটেছিল।

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ