দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ঘন্টায় ছুটবে ৪৫০ কিমি, বিশ্বের সবচেয়ে দ্রুততম ট্রেন  আনল চিন

আন্তর্জাতিক ডেস্কঃ হাইস্পিড  বুলেট ট্রেন আনল  চিন। রবিবার থেকে এটি চালু করা হয়েছে। এই প্রসঙ্গে বুলেট ট্রেন নির্মাতা জানিয়েছেন, প্রথমে এটি পরীক্ষামূলকভাবে চালানো হয়। সেইসময় ট্রেনের গতিবেগ ছিল ঘণ্টায় ৪৫০ কিমি । যা ইতিমধ্যে  বিশ্বের সবচেয়ে  দ্রুততম ট্রেন হিসাবে রেকর্ড তৈরি করেছে   ।

চিনের রেলওয়ের তরফে জানান হয়েছে,  ট্রেনের এই মডেলটি CR450 প্রোটোটাইপ নামে পরিচিত । এটি খুবই কম সময়ের মধ্যে ভ্রমণকারীদের গন্তব্যে পৌঁছিয়ে দেবে । তাতে উপকৃত হবেন হাজার হাজার চিনা নাগরিক। বলা বাহুল্য এই ট্রেনটি CR400 Fuxing High-Speed ​​Rail (HSR) – এর থেকেও বেশ দ্রুততম। ইতিমধ্যেই CR450 ট্রেনটি চালানোর জন্য রেলের তরফ থেকে রেল লাইন  পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে । যাতে দ্রুত ভ্রমণকারীরা উঠতে পারে এই ট্রেনটিতে ।

উল্লেখ্য বর্তমানে চিনের উচ্চ-গতির রেল নেটওয়ার্ক (HSR)  ৪৬ ,০০০  কিলোমিটারেরও বেশি বিস্তৃত।  যা দেশের প্রধান শহরগুলিকে সংযুক্ত করেছে। এই নিয়ে চিনের তরফে জানান হয়েছে এই রেল নেটওয়ার্ক দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে । শুধু তাই নয় এই নেটওয়ার্কের ফলে ভ্রমণ কারীরা খুব অল্প সময়ের মধ্যেই নিজের গন্তব্যে পৌঁছাতে পারছে । ইতিমধ্যেই HSR  নেটওয়ার্কটি থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়া রপ্তানি করেছে ।

  

Published by:

Share Link:

More Releted News:

গণতন্ত্রের উৎসবে সামিল পুরুলিয়ার গন্ধডি, ৭ কিমি পথ পেরিয়ে ভোট দিলেন গ্রামবাসীরা

গোঁফ দিয়েই বিশ্বজয়, ভাইরাল তুরস্কের রাজনীতিবিদ

মাঝ আকাশে সেলফি তুলতে গিয়েই বিপত্তি, ৫৫ লক্ষ টাকা জরিমানা যুদ্ধবিমানের পাইলটকে!

‘নরকতুল্য স্থান’, ফের ভারত বিদ্বেষী মন্তব্যকে সমর্থন করে বিতর্কে জড়ালেন ট্রাম্প

যুদ্ধবিরতির মধ্যেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান, ফের কি যুদ্ধ শুরু?

মোল্লা ইউনূসের নিয়োগ করা দুই রাষ্ট্রদূতের চাকরি খেয়ে নিলেন তারেক রহমান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ