বিরল ঘটনা, মার্কিন গোয়েন্দা সংস্থার টেকনিক্যাল চিফ ভারতীয় বংশোদ্ভূত

টুইট করে ঘোষণা সিআইএ প্রধানের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: এক বিরল ঘটনার সাক্ষী রইল মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইয়ে। তাদের কারিগরি বিভাগের প্রধান পদে নিযুক্ত হলেন ভারতীয় বংশোদ্ভূত নন্দ মুলুচান্দানি। তাঁকে নিয়োগ করেছেন সিআইএ-য়ের ডিরেক্টর উইলিয়াম জে বার্নস। নিয়োগের খবর সিআইএ তাদের টুইটার হ্যান্ডেলে জানিয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থার টুইটার হ্যান্ডেলে এই নিয়োগের খবর দিতে গিয়ে বলা হয়েছে, ‘সিআইএ প্রধান উইলিয়াম জে বার্নস চিফ টেকনোলজি অফিসার পদে (CTO) নিযুক্ত করেছেন ভারতীয় বংশোদ্ভূত নন্দ মুলুচান্দানিকে। প্রযুক্তিতেত তাঁর ২৫ বছরের অভিজ্ঞতার নিরিখেই এই  নিয়োগ।’

জানা গিয়েছে, ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক সিলিকন ভ্যালিতে কর্মরত ছিলেন। টানা ২৫ বছর সেখানেই কাজ করেছেন। পরবর্তীকালে ডিপার্টমেন্ট অব ডিফেন্স পদেও বেশ কয়েকবছর কর্মরত ছিলেন। সিআইএ কর্তা বার্নস জানিয়েছেন, প্রযুক্তিগত দিক থেকে আমেরিকার এই গোয়েন্দা সংস্থাকে আরও উন্নত করার লক্ষ্যে নন্দ মুলুচান্দানিকে নিয়োগ করা হয়েছে।

ভারতে জন্ম হলেও দীর্ঘ কয়েক বছর আমেরিকায় বসবাস করছেন মুলুচান্দানি। কম্পিউটার সায়েন্স এবং গণিতবিদ্যা নিয়ে পড়াশোনা। স্ট্যান্ডফোর্ড থেকে ম্যানেজমেন্ট পাশ করেন।হার্ভার্ড থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ওপর মাস্টার ডিগ্রি। চাকরি জীবন সিলিকন ভ্যালিতে।

সিআইএ-য়ের মতো একটি প্রতিষ্ঠানের কারিগরি বিভাগের দায়িত্ব পাওয়ায় রীতিমতো উচ্ছ্বসিত নন্দ মুলুচান্দানি। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে তিনি বলেন, এটা অত্যন্ত গর্বের বিষয়, মার্কিন গোয়েন্দা সংস্থা তাদের কারিগরি বিভাগের শীর্ষপদে তাঁকে নিযুক্ত করেছেন। দায়িত্ব যে আগের থেকে অনেকটাই বেড়ে গেল, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

‘কাটমানি ভাগাভাগি করে নেব’, হাতে গঙ্গাজল নিয়ে শপথ পুর কাউন্সিলরদের  

আলু নয়, সুজি দিয়ে বানান মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই, জেনে নিন রেসিপি

‘রাখির উপহার চাই না, স্কুল ঠিক করে দিন ‘, জেলাশাসককে আর্জি খুদে পড়ুয়াদের

রোজকার খাবার একঘেয়ে লাগলে বানিয়ে ফেলুন রাজস্থানি দই-মরিচ রেসিপি

গড়ফায় ৪ বছরের শিশুকে যৌন হেনস্থার অভিযোগ,পলাতক অভিযুক্ত

মুচমুচে স্বাদের বাঙালি জলখাবার, বানিয়ে ফেলুন মৌরলা মাছের পেঁয়াজি

‘মানুষ হাঁটবে কোথায়?’ কলকাতার ফুটপাত দখলের বিরুদ্ধে গর্জে উঠলেন দিলীপ ঘোষ

রাশিয়ায় গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ, ৬ চিনা নাগরিক সহ সাতজনের মর্মান্তিক মৃত্যু

এশিয়ান গেমসে ফাইনালে ভারত-পাকিস্তান? প্রকাশ্যে হরমনপ্রীত-শ্রেয়সদের ম্যাচের সময়সূচি

ব্রা পরে ভাইয়ের হাতে রাখি বাঁধছেন! বিতর্কের জেরে সরানো হল কৃতির বিজ্ঞাপন

ইসলামাবাদের হাসপাতালে বিধ্বংসী আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ নবজাতক

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা

নিউ ইয়র্কে মোহন ভাগবতের কর্মসূচিতে আপত্তি মেয়র মামদানির

হাসপাতালে কর্মরত নার্সদের জন্য নয়া পোশাক বিধি স্বাস্থ্য দফতরের