ইজরায়েলি হামলায় নিহত শিশুর নামে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের হলের নামকরণ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের হ্যামিল্টন হলের নামকরণ করা হল ইজরায়েলি আগ্রাসনে নিহত ছয় বছরের শিশু ‘হিন্দ রজবে’র নামে। তবে সেটি আনুষ্ঠানিক নামকরণ নয়। বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে শুরু হওয়া ফিলিস্তিনপন্থী ও ইজরায়েলি আগ্রাসনবিরোধী আন্দোলনের বিক্ষোভকারীরা হ্যামিলটন হল দখল করে ‘হিন্দ রজবে’র নামে হলের নামকরণ করেছেন। মার্কিন সংবাদমাধ্যম সংস্থা জানিয়েছে, ‘হলটি দখলের প্রায় ২৪ ঘণ্টা পেরিয়ে গেছে। এরপর আন্দোলনকারীদের সেখান থেকে বের করে দিয়েছে নিউইয়র্ক পুলিশ।এই সময় বেশ কয়েক ডজন বিক্ষোভকারীকেও গ্রেপ্তারও করেছে পুলিশ।’

এক সপ্তাহেরও বেশি সময় ধরে ফিলিস্তানে ইজরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে অবস্থান-বিক্ষোভ শুরু করেন একদল শিক্ষার্থী ও শিক্ষক। ক্রমেই সে আন্দোলন বড় হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্ধশতাধিক বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে।গতকাল মঙ্গলবার বিক্ষোভকারীরা হ্যামিলটন হলের দখল নিয়ে তার নামকরণ করে ‘হিন্দস হল’। শুধু তাই নয় এই সময় তাঁরা সাদা রঙের কাপড়ের ওপর লাল রঙে ‘হিন্দস হল’ লিখে তা ভবনটির একটি বারান্দা থেকে ঝুলিয়ে দেন। নিহত শিশুটির প্রতিকৃতিও ব্যানারটিতে তুলে ধরা হয়।

অন্যদিকে আন্দোলন প্রতিরোধে পুলিশের সাহায্য নেওয়ার বিষয়ে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র বলেছেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানতে পেরেছে যে, রাতারাতি হ্যামিল্টন হল দখল করে ভাঙচুর ও অবরোধ করা হয়েছে। এরপর আমাদের আর কোনও বিকল্প ছিল না।’ জানা গিয়েছে, বিক্ষোভকারীরা হলের জানালা ভেঙে ভেতরে ঢুকেছিল। বাইরে থাকা অন্যান্য বিক্ষোভকারী সেখানে থাকা টেবিল দিয়ে হলের দরজা বন্ধ করে দেয়। হলের সামনে হাতে হাত ধরে ব্যারিকেডও তৈরি করে তারা। ভেতর থেকে এক বিক্ষোভকারী চিৎকার করে বলেন, তারা গাজায় ইজরাইলি দখলদার বাহিনীর হাতে নিহত ছয় বছর বয়সি ফিলিস্তিনি শিশু ‘হিন্দ’-এর সম্মানার্থে ভবনটি ‘মুক্ত’ করেছেন, যে দখলদার বাহিনীকে অর্থায়ন করছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। আর ভবনের ওপর তলা থেকে বিক্ষোভকারীরা ‘হিন্দ’স হল’ লেখা একটি ব্যানারও ঝুলিয়ে দিয়েছিলেন। যদিও পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

লরির পিছনে সজোরে ধাক্কা, ত্রিশূরে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু ৮ যুবকের

ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যায় ফড়নবিশ-শিন্ডেকে ছাপিয়ে গেলেন মহারাষ্ট্রের ‘সিংহম’ আমলা তুকারাম

স্ট্রোকের পর সুস্থ থাকতে এড়িয়ে চলুন এই ৫টি মারাত্মক ভুল!

সত্যিই কি সুপার ড্রিঙ্ক! জেনে নিন ডাবের জলের ৪ উপকারিতা

সাপ্লিমেন্ট নয়, রান্নাঘরের এই ৫ খাবারেই মিলতে পারে জরুরি পুষ্টি

শিশুকে ডেঙ্গুর হাত থেকে দূরে রাখতে চান? বাড়িতেই মেনে চলুন কয়েকটি জরুরি নিয়ম

জন্মাষ্টমীতে রাশি অনুযায়ী কৃষ্ণকে কী ভোগ দেবেন? জেনে নিন ১২ রাশির জন্য বিশেষ নিবেদন

আজকের রাশিফল: কাছের মানুষের সঙ্গে তুমুল ঝামেলা, সন্তানের বিদেশে পড়াশোনার প্রস্তাব আসবে

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন