মামদানির সঙ্গে ওভাল বৈঠকে বসবেন ট্রাম্প! সাক্ষাৎ নিয়ে কী বললেন মার্কিন প্রেসিডেন্ট

Share:

আন্তর্জাতিক ডেস্ক : নির্বাচনের আগে যাঁকে কটাক্ষে বিদ্ধ করেছেন, তাঁর সঙ্গেই এবার বৈঠক করতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ওভালে শুক্রবার বৈঠকে বসতে চলেছেন তিনি। নিউইয়র্ক অঙ্গরাজ্যের রাজধানী নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে দেখা করতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথে তিনি বলেছেন, নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র মামদানির সঙ্গে হোয়াইট হাউসে দেখা করতে চান। মামদানি নিজেই এই সাক্ষাৎ করতে চেয়েছেন। ট্রাম্পের সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছিলেন। সেইমতো বৈঠকের আয়োজন করা হয়েছে। ট্রাম্প রাজি হয়েছেন বৈঠক করতে। তবে এই বিষয়ে বিস্তারিত এখনই জানানো হয়নি। মামদানি নিজেই এই সাক্ষাত নিয়ে আভাস দিয়েছিলেন। নির্বাচনী প্রচারের সময় নিউইয়র্কের ভোটারদের উদ্দেশ্যে  তিনি একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি পূরণ করার জন্য তাঁর দলের লোকেরা হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে।

নিউইয়র্কে মেয়র নির্বাচনের সময় ডেমোক্রেট প্রার্থী জোহরান মামদানিকে আটকাতে সদা সচেষ্ট ছিলেন ট্রাম্প। তিনি মেয়র হলে নিফইয়র্কের জন্য সরকারি বরাদ্দ আটকে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন। কিন্তু সেই মামদেনিকেই বেছে নিয়েছেন। ডেমোক্র্যাট বলে পরিচিত মামদানি। আফ্রিকায় জন্ম হয়েছিল মামদানির। কিন্তু তিনি ভারতীয় বংশোদ্ভূত। ভারতীয় চিত্রপরিচালক মীরা নায়ার এবং উগান্ডার খ্যাতনামী লেখক মাহমুদ মামদানির পুত্র তিনি। নির্বাচনের আগে থেকেই তাঁর সমালোচনা করে আসছেন ট্রাম্প। নির্বাচনী প্রচারে ট্রাম্পের ধারাবাহিক আক্রমণের পর ট্রাম্পেরই দলের প্রার্থীকে শোচনীয় ভাবে হারিয়েছেন মামদানি। নিউইয়র্ক সিটির ফল প্রকাশের পরে মামদানির সঙ্গে সাক্ষাৎ করতে রাজি ট্রাম্প।

২০২৫ সালের নিউ ইয়র্কের মেয়র পদের জন্য ভারতীয় বংশোদ্ভূত নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির জোহরান মামদানি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। একসময় মামদানি তহবিল সংগ্রহ, প্রগতিশীল নীতি এবং ভাইরাল সোশ্যাল মিডিয়া কন্টেন্টের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। জোহরান মামদানি ১৯৯১ সালের ১৮ অক্টোবর উগান্ডার কাম্পালায় জন্মগ্রহণ করেন। তার বাবা মাহমুদ মামদানি একজন ভারতীয় বংশোদ্ভূত উগান্ডার মার্কসবাদী স্কলার এবং মা মীরা নায়ার ভারতীয়-আমেরিকান চলচ্চিত্র নির্মাতা। পাঁচ বছর বয়সে মামদানি পরিবারের সঙ্গে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে চলে আসেন। সাত বছর বয়সে তাঁরা নিউ ইয়র্কে স্থায়ীভাবে বসবাস শুরু করে।

জোহরান ব্যাংক স্ট্রিট স্কুল ফর চিলড্রেন থেকে প্রথমে পড়াশোনা শেষ করে ব্রঙ্কস হাই স্কুল অফ সায়েন্স থেকে স্নাতক হন। মামদানি বাউডইন কলেজ থেকে ২০১৪ সালে আফ্রিকানা স্টাডিজে স্নাতক ডিগ্রি অর্জন করেন। কলেজে থাকাকালীন তিনি স্টুডেন্টস ফর জাস্টিস ইন প্যালেস্টাইন অধ্যায়ের সহ-প্রতিষ্ঠা করেন।

ব্ল্যাকমেইলের জেরে আত্মঘাতী কলেজ ছাত্রী! উত্তপ্ত শান্তিপুর

ডিগবাজি! শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ অরূপ বিশ্বাস ঘনিষ্ঠ অনন্যা বন্দ্যোপাধ্যায়

শাহজাহানদের বিরুদ্ধে পাঁচ কোটি টাকার জমিদখলের মামলায় চার্জ গঠন ইডির

নদিয়া সীমান্তের শূন্য রেখায় থাকা ১২ জনকে ফেরত আনল বিএসএফ

সুদীপ-দেবকে ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা দিল রাজ্য

বিশ্বের মানচিত্রে নতুন করে তুলে ধরা হবে বাংলার সৌন্দর্যকে, দাবি পর্যটন মন্ত্রীর

গাদাগাদি করে চলছে চিকিৎসা, গোকর্ণ স্বাস্থ্যকেন্দ্রের করুণ দশা দেখে চটে লাল মন্ত্রী

বিদ্যালয়ের শিক্ষকদের ওপর চলল ডিম থেরাপি, চাঞ্চল্য মানিকচকে

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

তিন মাসের জন্য বন্ধ জলদাপাড়া-সহ রাজ্যের সব অভয়ারণ্য, জারি বিজ্ঞপ্তি

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে অলরাউন্ডারের মারাত্মক ভুল, বিরল শাস্তি পেল ‘ভারতীয় এ’ দল

আবার ডিম থেরাপি টাকিতে, টার্গেট ধৃত কাউন্সিলরের স্বামী