করমণ্ডল দুর্ঘটনায় শোকপ্রকাশ পাকিস্তান-সহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের

তালিকায় রয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমি্ও কিশিদা, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ওড়িশার বালেশ্বরের কাছে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ-সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তাঁরা। তালিকায় রয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমি্ও কিশিদা, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো টুইটে লিখেছেন, ‘ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনার বীভ‍ৎস ছবি আমার হৃদয় ভেঙে দিয়েছে। দুর্ঘটনায় যে সব পরিবার তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি সমবেদনা জানাচ্ছি। এই দুঃসময়ে ভারতের জনগনের পাশে থাকবে কানাডাবাসী।’ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পাঠানো শোকবার্তায় জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা লিখেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন তাদের জাপানের সাধারণ মানুষের পক্ষ থেকে সমবেদনা জানাচ্ছি। আশা করি, এই চরম ধাক্কা সামলে ওঠার শক্তি পাবেন তাঁরা। যে কোনও সাহায্য করার জন্য জাপান সর্বদাই প্রস্তুত।’

উল্লেখ্য, গতকাল শুক্রবার ওড়িশার বালেশ্বরের বাহানাগা বাজার স্টেশনের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে শালিমার থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। ভয়াবহ দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২৮০ জনের বেশি প্রাণ হারিয়েছেন। যদিও রেলের পক্ষ থেকে দাবি করা হয়েছে ২৬১ জনের মৃত্যু হয়েছে। তবে গুরুতর জখম নিয়ে হাসপাতালে ভর্তি যাত্রীদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংক্যা বাড়তে পারে বলে প্রশাসনিক আধিকারিকদের আশঙ্কা।

ভিক্ষার ঝুলি খুলতেই চক্ষু চড়কগাছ! ভিক্ষুকের থেকে মিলল ৫৫ লক্ষ টাকা

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী

জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ‘ভুয়ো’ ভোটার কার্ড, শান্তিপুরে চাঞ্চল্য, BLO-র ভূমিকা নিয়ে প্রশ্ন

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

হঠাৎ অসুস্থ নাড্ডা, দিল্লির এইমসে ভর্তি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

ইলিশের সঙ্গে কুমড়ো? নাক সিঁটকাবেন না, টক-ঝাল-মিষ্টি স্বাদে মন জিতে নেবে এই পদ

বিজয় সরকারের বড় জয়! কারুর পদপিষ্টে নিহতদের পরিবারের চাকরি বহাল রাখল সুপ্রিম কোর্ট

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

চিনের শুল্ক এড়াতে ‘শ্যাডো নেটওয়ার্কে’ ভারত! ট্রাম্প প্রশাসনের নজরে ৪০টি দেশ

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার