বিশ্বে করোনায় একদিনে মৃত্যু ৪৫২ জনের, শনাক্ত ৯২,৩৪৫

দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নিরিখে শীর্ষে জাপান।

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রমশই বিশ্বজুড়ে কমছে করোনাভাইরাসের সংক্রমণ দাপট। গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ যেমন লাখের গণ্ডির নিচে নেমে এসেছে, তেমনই দৈনিক মৃত্যুও পাঁচশোর নিচে নেমেছে। একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ৯২ হাজার ৩৪৫ জন। আর মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ৪৫২ জন। তার মধ্যে শুধু জাপানে আর তাইওয়ানে মারা গিয়েছেন ২৬৩ জন। একই সময়ে মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়েছেন ১ লক্ষ ২০ হাজার ৯১৯ জন। দৈনিক সংক্রমণের তুলনায় দৈনিক সুস্থতার হার বেশি হওয়ায় অ্যাকটিভ কেসের সংখ্যা আগের দিনের তুলনায় কমেছে।

আন্তর্জাতিক পরিসংখ্যান সংক্রান্ত ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডোমিটারের’ তথ্য অনুযায়ী, রবিবার সকাল নয়টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নিরিখে শীর্ষে ছিল জাপান। পূর্ব এশিয়ার দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৩৭১ জন। আর প্রাণ হারিয়েছেন ১৮১ জন। জাপানের পরে দৈনিক মৃত্যু ও শনাক্তের নিরিখে রয়েছে তাইওয়ান। দ্বীপপুঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ৩০০ জন। করোনাভাইরাসের ছোবলে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ৮২ জন। রাশিয়াতে নতুন করে আরও ১২ হাজার ৮৪৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আর মারা গিয়েছেন ৩৬ জন।

পূর্ব এশিয়ার আর এক দেশ দক্ষিণ কোরিয়ায় গত ২৪ ঘন্টায় আরও ১২ হাজার ৬৬৫ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। প্রাণ হারিয়েছেন ১৬ জন। বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত মার্কিন যুক্তরাষ্ট্রে মারণ ভাইরাসের মৃত্যুমিছিলে আরও সামিল হয়েছেন ৩৬ জন। পেরুতে ২১, চিলিতে ২০ এবং ফিলিপাইনসে ১২ জনের প্রাণ গিয়েছে।

১৭ জন অ্যাথলিটকে অর্জুন পুরস্কারে ভূষিত করল ক্রীড়ামন্ত্রক

জনগণনার কাজে স্কুলশিক্ষকদের নিয়োগ কেন? রাজ্যকে প্রশ্ন কলকাতা হাইকোর্টের

গিলক্রিস্টকে টপকে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

সরছে নিম্নচাপ,তবু দুর্যোগের মেঘ বাংলায়! কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস?

প্রত্যেক মাসের কত তারিখে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

দিওয়ালির পরেই বিদেশের মাটিতে বসছে হায়দরাবাদ সানরাইজার্সের মালকিন কাব্যার বিয়ের আসর?

কৌশিকী অমাবস্যার আগেই তারাপীঠের সব হোটেলে হবে ‘সেফটি অডিট’

ককরোচদের সংসদ ভবন অভিযান অবৈধ, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল দিল্লি পুলিশ

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

‘ফরেস্ট গার্ড, রেঞ্জারদের পাঁচ হাজার টাকা করে বেতন বৃদ্ধি,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূলকর্মীর হেফাজতে মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ শুভেন্দুর সরকারের, সিআইডির হাতে তদন্তভার

জাতিগত শংসাপত্র যাচাইয়ের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের