নেপাল বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪, জীবিতদের সন্ধানে এখনও চলছে তল্লাশি

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  প্রকৃতির রুদ্ররূপ কতটা ভয়ঙ্কর হতে পারে তার সাক্ষী নেপাল।  হড়পা বানে বিপর্যস্ত  ভারতের প্রতিবেশী দেশ। গত সপ্তাহের ধ্বংসযজ্ঞের পর মৃতের সংখ্যা বেড়েই চলেছে। নেপাল পুলিশের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী বিপর্যয়ে ১ হাজার ৩৪৪ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ বহু, এখনও চলছে উদ্ধার অভিযান।  

গত বুধবার (২৬ অগস্ট) আকস্মিক বন্যায়  উত্তর ও মধ্য নেপালের বহু গ্রাম ও শহরকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ওই এলাকায় ধ্বংসস্তূপ ও কাদার মধ্যে থেকে এখনও জীবিতদের সন্ধানে তল্লাশি চলছে।  ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া মানুষদের সন্ধানে এনডিআরএফ প্রতিনিয়ত কাজ করছে।  এই বিপর্যয়ের মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল ধ্বংসস্তূপ ও কাদার নিচে এখনও আটকা পড়ে থাকা মানুষদের খুঁজে বের করা। এই পরিস্থিতি মোকাবিলায় ভারত নেপালে ১১ সদস্যের একটি এনডিআরএফ  দল পাঠিয়েছে। এই দলটি স্থানীয় উদ্ধারকারী দলগুলোর সহযোগিতায় সেইসব এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে, যেখানে মানুষ আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।  

আরও পড়ুন: নেপালে হড়পাবানে ধ্বংসস্তূপের নীচ থেকে ৫ বছরের শিশুসহ উদ্ধার আরও ৩ ভারতীয়

উল্লেখ্য, নেপাল-তিব্বত সীমান্তের কাছে বরফ ও পাথরের ধসের পর আচমকাই ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। পাহাড়ি নদীর জল এবং বিপুল পরিমাণ কাদা-পাথর নেমে এসে উত্তর ও মধ্য নেপালের বিস্তীর্ণ এলাকা প্লাবিত করে। মুহূর্তের মধ্যে ভেসে যায় বাড়িঘর, রাস্তা, সেতু ও একাধিক পরিকাঠামো। ৪ সেপ্টেম্বরের সরকারি  রিপোর্ট অনুযায়ী, ১৩ হাজার ৯৩ জনকে উদ্ধার করা হয়েছে, এখনও প্রায় ৫,০৮৩ জন নিখোঁজ এবং ১,২৮৭টি দেহ উদ্ধার করা হয়েছে।  তবে এত বড় বিপর্যয়ের মাঝেও উদ্ধারকারী দল কিছুটা আশার আলো দেখিয়েছে। ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে নয় দিন আটকে থাকার পর দুই কর্মীকে জীবিত উদ্ধার করা হয়েছে।  এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা বাকি জীবিত মানুষদের উদ্ধারের আশায় তল্লাশি চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা।

উত্তরবঙ্গের যাত্রীদের জন্য দুঃসংবাদ! শনিবারও বাতিল পদাতিক সহ একাধিক এক্সপ্রেস ট্রেন, জানুন তালিকা

বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল জেলাশাসকের কার্যালয় চত্বরের মসজিদ

শিক্ষক দিবসের দিনে জঙ্গল থেকে উদ্ধার বর্ণপরিচয়ের স্রষ্টা বিদ্যাসাগরের মূর্তি

ফরাক্কার ধসের ৪৮ ঘণ্টা পরও ব্যাহত রেল পরিষেবা, চরম ভোগান্তিতে যাত্রীরা

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪, নিখোঁজ এখনও প্রায় ৫,০৮৩ জন 

নেপালে হড়পাবানে ধ্বংসস্তূপের নীচ থেকে ৫ বছরের শিশুসহ উদ্ধার আরও ৩ ভারতীয়

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি, ভাসবে কোন কোন জেলা?

আন্ডারওয়াটার প্রশিক্ষণের সময় জলে তলিয়ে মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রের

লরির পিছনে সজোরে ধাক্কা গাড়ির, ত্রিশূরে মৃত ৮ পড়ুয়া

ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যায় ফড়নবিশ-শিন্ডেকে ছাপিয়ে গেলেন মহারাষ্ট্রের ‘সিংহম’ আমলা তুকারাম

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১০

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে