ট্রাম্পকে ‘স্বামী’ ডাকতেই চাকরি গেল? ৫ দিনেই পদ হারালেন মার্কিন প্রেস সচিবের কেটি

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  দায়িত্ব নেওয়ার পাঁচ দিনের মাথায় হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ হারালেন কেটি জাকারিয়া। নতুন প্রেস সচিব হওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনের সময়েই ট্রাম্পকে নিজের স্বামী বলে বিতর্কে জড়িয়েছিলেন কেটি জাকারিয়া। সেই ঘটনার কয়েকদিন পরেই তাঁকে সরিয়ে দেওয়া হল। 

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, ১৬ অক্টোবর কেটি জাকারিয়ার হোয়াইট হাউসের প্রেস সচিবের দায়িত্ব থেকে সরে যাওয়ার খবর সামনে আসে। ট্রাম্পের প্রশাসনের দুই আধিকারিকের দাবি, তাঁকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তিনি দায়িত্ব ছাড়ার প্রক্রিয়ায়  মধ্যে দিয়ে যাচ্ছেন। গত ৯ অক্টোবর তাঁর নিয়োগের কথা ঘোষণা করা হয়েছিল। এর পর সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেন তিনি। কিন্তু সপ্তাহ ঘোরার আগেই শেষ হল তাঁর ইনিংস।  

আরও পড়ুন: কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI কেড়ে নেবে চাকরি? রইল নিরাপদ কেরিয়ারের সন্ধান

প্রেস সচিব হিসেবে কেটির প্রথম সাংবাদিক বৈঠক হয়েছিল মঙ্গলবার (১৪ অক্টোবর)। বৈঠকটি চলে প্রায় ১৪ মিনিট। সেখানে মার্কিন প্রেসিডেন্টের বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরেন তিনি। কিন্তু সাংবাদিকদের প্রশ্নের মুখে তাঁর সাবলীলতা নিয়ে সমালোচনা শুরু হয়। অভিযোগ, তিনি মাত্র তিনজন সাংবাদিকের প্রশ্নের উত্তর দিয়েছিলেন। এই সংক্ষিপ্ত সাংবাদিক বৈঠক তাঁর কাজের দক্ষতা নিয়ে প্রশ্ন আরও বাড়িয়ে দেয়। শুধু তাই নয়, কেটির ভবিষ্যৎ নিয়ে শুক্রবার (১৬ অক্টোবর) প্রকাশ্যেই সংশয় প্রকাশ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের তিনি জানান, এই কাজ অত্যন্ত কঠিন এবং কেটি চাইলে নিজের দায়িত্ব নিয়ে নতুন করে ভাবতে পারেন। ট্রাম্পের বক্তব্য ছিল, সংবাদমাধ্যমের ক্রমাগত সমালোচনার মুখে পড়ে কেটি আদৌ এই পদে সুখী থাকবেন কি না, তা বিবেচনা করা উচিত।

 

 

সপ্তমীর সকালে ঝাড়গ্রামে ভয়াবহ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় গুঁড়িয়ে গেল একাধিক বাড়ি, মৃত ১

পার্লার ছাড়াই ত্বকের ডিটক্স! বাড়িতেই বানান এই ৩টি চারকোল মাস্ক

রাশিয়ার তেলের উপর থেকে শুল্ক প্রত্যাহার ট্রাম্পের, লাভবান হবে ভারত?

মহাসপ্তমীতে ঠাকুর দেখতে বেরোলে সঙ্গে রাখুন ছাতা! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

পুজোয় রেস্তরাঁয় খেতে যাওয়ার আগে সাবধান! কলকাতার একাধিক জায়গায় হানা খাদ্য সুরক্ষা দফতরের

কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI কেড়ে নেবে চাকরি? রইল নিরাপদ কেরিয়ারের সন্ধান

বাংলার বুকেই ‘ইউরোপ’! পুজোতে চলুন রাজপ্রাসাদের গ্রাম ধান্যকুড়িয়া

মাটি দরকার হবে না, বাড়ির বারান্দায় চাষ করুন এই ৫ সুস্বাদু সবজি ও ফল

ট্রাম্পকে ‘স্বামী’ ডাকতেই চাকরি গেল? ৫ দিনেই পদ হারালেন মার্কিন প্রেস সচিবের কেটি

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪