ইউক্রেনের প্রেসিডেন্টের কুর্সিতে কাকে বসাতে চায় রাশিয়া, জানেন কী?

রুশপন্থী হিসেবে বরাবর পরিচিত ভিক্টর ইয়ানোকোভিচ ইউক্রেনের প্রেসিডেন্টের দায়িত্ব পালনকালে গণঅভ্যুত্থানের মুখে পড়েছিলেন।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে হামলা চালিয়ে আমেরিকা সহ দুশমন দেশগুলিকে নিজেদের শক্তি যে দেখিয়ে দিতে চাইছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাই নয় কিয়েভের মসনদে নিজের পছন্দের ব্যক্তিকেও বসাতে চাইছেন। ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনস্কিকে সরিয়ে যাঁকে প্রেসিডেন্ট করার লক্ষ্যে পুতিনের এই বেপরোয়া মনোভাব, তিনি কে জানেন?

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘বিবিসি’ বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, ইউক্রেনে বিজয় হাসিল করার পরে বর্তমান প্রেসিডেন্ট ভোলদিমির জেলনস্কিকে ক্ষমতা থেকে সরিয়ে ক্ষমতাচ্যূত প্রাক্তন প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানোকোভিচকে কিয়েভের মসনদে বসাতে চাইছেন। রুশপন্থী হিসেবে বরাবর পরিচিত ভিক্টর ইয়ানোকোভিচ ইউক্রেনের প্রেসিডেন্টের দায়িত্ব পালনকালে গণঅভ্যুত্থানের মুখে পড়েছিলেন। ইউক্রেনের সাধারণ মানুষের উত্তাল আন্দোলনের মুখে প্রেসিডেন্টের পদ ছাড়তে বাধ্য হন। তার পরে ২০১৪ সালে তিনি রাশিয়ায় পালিয়ে যান। যদিও বর্তমানে রুশ মিত্র হিসেবে পরিচিত বেলারুশের রাজধানী মিনস্কে ঘাঁটি গেড়ে রয়েছেন ভিক্টর।

অন্যদিকে, হামলা চালানোর সাতদিনের মাথায় ইউক্রেনে কার্যত তাণ্ডব চালাতে শুরু করেছে রুশ সেনা। কিয়েভ, খারকিভ সহ একাধিক শহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। আর রুশ সেনার বিধ্বংসী ও আগ্রাসী ভূমিকা দেখে আতঙ্কিত হয়ে ইউক্রেনের বিভিন্ন শহর থেকে লক্ষ লক্ষ নাগরিক প্রাণ নিয়ে পালিয়ে পড়শি দেশগুলিতে আশ্রয় নিচ্ছেন। বুধবার সন্ধ্যা পর্যন্ত রাশিয়ার হামলায় অন্তত ২ হাজার ইউক্রেনীয় নাগরিকের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তার মধ্যে খেরসানেই প্রাণ হারিয়েছেন দুশোর বেশি বেসামরিক নাগরিক।

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের

যাদবপুর কাণ্ডে NIA তদন্তের দাবি ABVP-এর, জুটা সম্পাদকের বিরুদ্ধে FIR দায়েরের হুঁশিয়ারি

বাড়ছে ‘ফুড ডিভোর্স’-এর প্রবণতা, সম্পর্কের নতুন এই ট্রেন্ডের বিষয়ে জানেন?

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

মাদক সেবনে বাধা দেওয়ায় বাংলাদেশের রংপুরে হিন্দু পরিবারকে খুন

ভারতীয় শিবিরের উদ্বেগ! শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেও মাঠ ছাড়লেন ঋষভ পন্থ

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে