মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বেকায়দায় ট্রাম্প, কিন্তু কেন…

Share:

নিজস্ব প্রতিনিধি : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ফের বেকায়দায় পড়লেন ডোনাল্ড ট্রাম্প। ক্যাপিটাল হিলস মামলায় জড়িত থাকার অভিযোগে মেইন প্রদেশে নির্বাচনে অংশগ্রহণে ট্রাম্পের ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে। এর আগে কলোরাডোতেই এই একই ধরনের নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছিল ট্রাম্পের বিরুদ্ধে।

মেইন প্রদেশের সেক্রেটারি অফ স্টেট শিনা বেলোস জানিয়েছেন, সাধারণ মানুষের আবেদনের ওপর ভিত্তি করেই মেইনের নির্বাচনী আধিকারিকরা এই সিদ্ধান্ত নিয়েছে। এর আগে গত ১৯ ডিসেম্বর কলোরাডো প্রদেশে আদালতের তরফে ট্রাম্পের ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছিল। এই দুই সিদ্ধান্ত সামনে আসার পর স্পষ্ট, ডোনাল্ড ট্রাম্প মেইন ও কলোরাডো থেকে প্রাইমারি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। এখন ট্রাম্পের ভাগ্য ঝুলে রইল মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের ওপর। ট্রাম্পের নির্বাচনের দায়িত্বে থাকা কমিটি জানিয়েছে, মেইন প্রদেশের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দ্রুত আপিল করা হবে।

এদিন ট্রাম্প বিরোধী ডেমোক্র্যাটিক পার্টি থেকে নির্বাচিত সেক্রেটারি অফ স্টেট জানান, সরকারি ব্যবস্থার মূলভিত্তির ওপর আক্রমণ সহ্য করে না সংবিধান। উল্লেখ্য, এর আগে ২০২০ সালের নির্বাচনে কলোরাডো থেকে পরাজিত হয়েছিলেন ট্রাম্প। কিন্তু সেই নির্বাচনে মেইন প্রদেশে জিতেছিলেন তিনি। আগামী নির্বাচনেও এই মেইন প্রদেশই ট্রাম্পের জেতার ক্ষেত্রে বড় ফ্যাক্টর হিসাবে দেখা দিতে পারে। ফলে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে মেইন প্রদেশের এই সিদ্ধান্ত যে চাপে ফেলেছে, তা বলার অপেক্ষা রাখে না।  

আজকের রাশিফল: বাবার স্বাস্থ্যের অবনতি, সময় থাকতে চিকিৎসকের পরামর্শ নিন…

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের