বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাবে আমেরিকা, সই করলেন ট্রাম্প

Share:

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)থেকে বেরিয়ে যাবে আমেরিকা। তারই প্রক্রিয়া শুরু করেছেন নয়া প্রেসিডেন্ট ট্রাম্প। ইতিমধ্যেই একটি নির্বাহী আদেশে সই করেছেন তিনি।

সোমবার(২১ জানুয়ারি)আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প। এরপর তিনি বেশ কিছু নির্বাহী আদেশে সাক্ষর করেন। এর মধ্যে ডব্লিউএইচও থেকে আমেরিকার বেরিয়ে যাওয়া সংক্রান্ত আদেশও রয়েছে।

এই নিয়ে নয়া ট্রাম্প জানান, ‘এটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।বিশ্ব স্বাস্থ্য সংস্থায় এত দিন অন্য দেশের তুলনায় আমেরিকা ‘অন্যায্য পরিমাণে’ অর্থ প্রদান করেছে।এখন থেকে তা আর হবে না।’

এর আগেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার তীব্র সমালোচনা করেছেন ট্রাম্প। এর আগে ২০২০ সালের জুলাইয়ে ট্রাম্পের প্রথম প্রশাসন আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আমেরিকাকে বের করে এনেছিল। ওই সময় বিশ্বজুড়ে করোনা মহামারি ছড়িয়ে পড়েছিল। আগে থেকেই জল্পনা উঠেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে আসতে পারে আমেরিকা। বাইডেন জমানায় তা না হলেও ট্রাম্প জমানায় হতে পারে বলে অনুমান করেছিল বিশ্লেষকেরা। এখন এই জল্পনাই সত্যি হল।

একে-৪৭ থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় অপসারিত বিহারের পুলিশ সুপার

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, বুধে ফের শুনানি

মসজিদে মাইক ব্যবহার সংক্রান্ত মামলায় হস্তক্ষেপই করল না কলকাতা হাইকোর্ট

১৭ জন অ্যাথলিটকে অর্জুন পুরস্কারে ভূষিত করল ক্রীড়ামন্ত্রক

জনগণনার কাজে স্কুলশিক্ষকদের নিয়োগ কেন? রাজ্যকে প্রশ্ন কলকাতা হাইকোর্টের

গিলক্রিস্টকে টপকে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

সরছে নিম্নচাপ,তবু দুর্যোগের মেঘ বাংলায়! কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস?

প্রত্যেক মাসের কত তারিখে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

ককরোচদের সংসদ ভবন অভিযান অবৈধ, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল দিল্লি পুলিশ

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

কৌশিকী অমাবস্যার আগেই তারাপীঠের সব হোটেলে হবে ‘সেফটি অডিট’

‘ফরেস্ট গার্ড, রেঞ্জারদের পাঁচ হাজার টাকা করে বেতন বৃদ্ধি,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূলকর্মীর হেফাজতে মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ শুভেন্দুর সরকারের, সিআইডির হাতে তদন্তভার