‘ওজন কমাতে চিনির বিকল্প স্যাকারিন-স্টেভিয়া ব্যবহার নয়’, সতর্ক করল WHO

চিনির বিকল্প হিসেবে অনেকে সাচারিন, স্টেভিয়া, সুকরালোজ-সহ শর্করাবিহীন মিষ্টি ব্যবহারের দিকে ঝুঁকছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইদানিং অনেকেরই চিনিতে বেশ অরুচি। ওজন কমাতে চিনির বিকল্প হিসেবে অনেকে সাক্যারিন, স্টেভিয়া, সুকরালোজ-সহ শর্করাবিহীন মিষ্টি ব্যবহারের দিকে ঝুঁকছেন। এবার শর্করার বিকল্প ব্যবহার না করার জন্য সতর্ক করে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চিনির বিকল্প হিসেবে যা বিক্রি হচ্ছে তাতে শিশু থেকে পূর্ণাঙ্গ বয়স্ক মানুষের নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে বলেও ‘হু’-র এক অ্যাডভাইজরিতে জানানো হয়েছে।

গত কয়েক বছর ধরেই স্তূলতা, মধুমেহ রোগ থেকে বাঁচতে চিনি বর্জন করে বিকল্প হিসেবে স্যাকারিন, স্টেভিয়া-সহ শর্করাবিহীন মিষ্টি ব্যবহারের দিকে ঝুঁকছেন বহু মানুষ। ফলে বাজারে বেশ কয়েকটি সংস্থা ওই শর্করাবিহীন মিষ্টি বাজারজাত করে কোটি-কোটি টাকা মুনাফা করে চলেছে। অনেকেই ওজন কমানোর জন্য এবং স্থুলতা হ্রাসে স্যাকারিন-স্টেভিয়ার ওপরে অত্যাধিক নির্ভরশীল হয়ে পড়ছেন।

যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে শর্করাবিহীন মিষ্টি (নন সুগার সুইটানার্স) ব্যবহার করা নিয়ে সতর্ক করে দেওয়া হয়েছে। এক অ্যাডভাইজরিতে বলা হয়েছে, শর্করাবিহীন মিষ্টি পূর্ণাঙ্গ বয়স্ক এবং শিশুদের ওজন কমাতে কখনই দীর্ঘদিন ধরে কার্যকরী নয়। বরং দীর্ঘকাল ধরে স্যাকারিন, স্টেভিয়া ব্যবহারের ফলে টাইপ-২ ধাঁচের মধুমেহ রোগে আক্রান্তের সম্ভাবনা রয়েছে। তাছাড়া হৃদযন্ত্রেও বড় ধরণের সমস্যা দেখা দিতে পারে। পূর্ণাঙ্গ বয়স্কদের ক্ষেত্রে মৃত্যুর হারও বাড়িয়ে দিতে পারে। ফলে চিনির বিকল্প হিসেবে নন সুগার সুইটানার্স ব্যবহার থেকে বিরত থাকা উচিত।

একে-৪৭ থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় অপসারিত বিহারের পুলিশ সুপার

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, বুধে ফের শুনানি

মসজিদে মাইক ব্যবহার সংক্রান্ত মামলায় হস্তক্ষেপই করল না কলকাতা হাইকোর্ট

১৭ জন অ্যাথলিটকে অর্জুন পুরস্কারে ভূষিত করল ক্রীড়ামন্ত্রক

জনগণনার কাজে স্কুলশিক্ষকদের নিয়োগ কেন? রাজ্যকে প্রশ্ন কলকাতা হাইকোর্টের

গিলক্রিস্টকে টপকে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

সরছে নিম্নচাপ,তবু দুর্যোগের মেঘ বাংলায়! কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস?

প্রত্যেক মাসের কত তারিখে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

ককরোচদের সংসদ ভবন অভিযান অবৈধ, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল দিল্লি পুলিশ

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

কৌশিকী অমাবস্যার আগেই তারাপীঠের সব হোটেলে হবে ‘সেফটি অডিট’

‘ফরেস্ট গার্ড, রেঞ্জারদের পাঁচ হাজার টাকা করে বেতন বৃদ্ধি,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূলকর্মীর হেফাজতে মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ শুভেন্দুর সরকারের, সিআইডির হাতে তদন্তভার