বুকিং বাতিল হওয়ায় বছরে ২৩ লাখ টাকা আয় উবের চালকের

Share:

আর্ন্তজাতিক ডেস্ক: এখন রোজকার ব্য়াস্ত জীবনে যাতায়াতের দ্রুত মাধ্য়ম হিসেবে অ্যাপ ক্যাবের ব্য়বহার বেড়েই চলেছে। অ্যাপ ক্যাবের(App Cab) পরিষেবা নিয়ে নিত্য ভোগান্তিতেও পরতে হয় নিত্য় যাত্রীদের। কখনও কম ভাড়া বা কখনও অনেক দূর যেতে হবে শুনে অ্যাপ ক্যাব চালকেরা ট্রিপ বাতিল করে দেন। তবে ট্রিপ বাতিল করে লাভবান(Profit) হন কিন্তু উবের চালকরা।

সম্প্রতি এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে মার্কিন যুক্তরাষ্ট্রের (US) এক উবের চালক দাবি করেছেন, ৩০ শতাংশ ট্রিপ (ride) বাতিল করেও বছরের শেষে বেশ মোটা অঙ্কের টাকা আয় করেছেন তিনি। প্রায় ২৮ হাজার মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ২৩ লক্ষ ২৮ হাজার টাকা)। ৭০ বছর বয়সি উবের(Uber) চালক বিল চালক দাবি করেন, ‘‘গাড়ির চাহিদা যখন বাড়ে, আমি কেবল সেই সময়েই গাড়ি চালাই। যে এলাকায় যখন চাহিদা বেশি হয়, আমি তখন সেই জায়গাতেই পৌঁছে যাওয়ার চেষ্টা করি। আমি লক্ষ করেছি, শুক্র, শনিবার বিমানবন্দর চত্বরে রাত ১০টা থেকে রাত আড়াইটে পর্যন্ত গাড়ির চাহিদা তুলনামূলক ভাবে বেশি থাকে। ওই সময় বিমানবন্দর এলাকায় গাড়ি চালিয়ে আমি বাড়তি আয় করি। রাইড শুরু করার আগে আমি কায়দা করে যাত্রী কোথায় যাবেন জেনে নিই। যদি দেখি ওই এলাকায় গাড়ি নিয়ে গেলে আমার যাত্রী পাওয়ার সম্ভাবনা কম, তখন আমি রাইড বাতিল করে দিই।’’ যেই ট্রিপে একেবারেই লাভ থাকে না, সেই ট্রিপ বাতিল করে দেন উবের চালক। লাভ থাকলে তবেই ট্রিপ করেন আর ভোগান্তিতে পড়েন নিত্য় যাত্রীরা।

নতুন ফোন কেনার কথা ভাবছেন? অবিশ্বাস্য ছাড়ে মিলছে  Motorola Edge 70

হাওড়ায় শেষ দেখা যাওয়ার পর থেকেই ফোন বন্ধ! বাংলার রাইফেল শুটার দময়ন্তীর খোঁজে জোর তল্লাশি

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চিন, বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ! ৬,৭১৫ শূন্যপদে নিয়োগ, জানুন যোগ্যতা ও আবেদন পদ্ধতি

মুর্শিদাবাদে ট্রেনের ধাক্কায় স্কুল পড়ুয়াসহ বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা, আহত অনেকে

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

সাত সকালে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, মৃত একাধিক স্কুল পড়ুয়া

আজকের রাশিফল: বাড়িতে কোনও কীর্তন বা পুজোর আয়োজন করুন, সব বাধা দূর হবে

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন