চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হঠাৎ কেঁপে উঠল ইন্দোনেশিয়ার মাটি! আতঙ্ক রাস্তায় বেরিয়ে এল মানুষজন

courtesy google

আন্তর্জাতিক ডেস্ক : আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। সোমবার থরথর করে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে কয়েক সেকেন্ড কেঁপে উঠল ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় মালুকু প্রদেশ। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মালুকু তেঙ্গা রিজেন্সি থেকে ৬৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ১০ কিলোমিটার গভীরে। তাৎক্ষণিকভাবে কোনও গুরুতর ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূ পদার্থবিদ্যা সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় রবিবার রাত দেড়টার দিকে ভূমিকম্পটি অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল মালুকু তেঙ্গা রিজেন্সি থেকে ৬৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ১০ কিলোমিটার গভীরে।আপাতত সুনামির কোন আশঙ্কা নেই।দেশবাসীকে আতঙ্কিত না হতে বলা হচ্ছে।

ইন্দোনেশিয়ার প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার জরুরি ইউনিটের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ভূমিকম্পের ফলে কোন গুরুতর প্রভাব পড়েনি।কোথাও হতাহতের ঘটনা ঘটেনি।তবে সকলকে সতর্ক থাকতে বলা হচ্ছে।

উল্লেখ্য, ইন্দোনেশিয়া সক্রিয় আগ্নেয়গিরির দেশ। দেশটি প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারের ওপর অবস্থিত। দেশটি প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মুখে পড়ে। অঞ্চলটিতে ঘন ঘন ভূমিকম্প দেখা যায়। এখানকার মানুষজন তাই সবসময় সতর্ক থাকে। সরকারও ভূমিকম্প মোকাবিলায় জরুরি পদক্ষেপ গ্রহণ করে থাকে।

 

Published by:

Share Link:

More Releted News:

আমেরিকার যুদ্ধজাহাজের উপর ড্রোন হামলা চালাল ইরান, হরমুজ প্রণালির কাছে ফের উত্তেজনা!

ওমান উপসাগরে মার্কিন সেনার হাতে আটক ইরানের কার্গো জাহাজ, চাপে তেহরান

আমেরিকায় বসে ইরানের হয়ে অস্ত্রের দালালি! বিমানবন্দর থেকে গ্রেফতার লাস্যময়ী

শর্তের বিনিময়ে ও অবরোধ জারি থাকায় পাকিস্তানে আমেরিকার সঙ্গে বৈঠকে না ইরানের

আমেরিকায় বন্দুকবাজের তাণ্ডব, হত আট শিশু

‘আর ভদ্রতা নয়’, মার্কিন চুক্তি প্রত্যাখ্যান করলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ