ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়ার তানিমবার দ্বীপপুঞ্জ, কম্পাঙ্ক ৬.৫, নেই সুনামি সতর্কতা

Share:

আন্তর্জাতিক ডেস্ক : জোড়ালো ভূমিকম্প অনুভূত ইন্দোনেশিয়ায় (Indonesia) । সোমবার সকালে ইন্দোনেশিয়ার তানিমবার দ্বীপপুঞ্জ (tanimbar island) কেঁপে ওঠে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (National Center for seismology) জানিয়েছে, এদিন কম্পনের মাত্রা ছিল ৬.৫। কিন্তু জাপানের সংস্থার জানিয়েছে, কম্পনের মাত্রা আরও বেশি। তাদের রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৮। তবে এই কম্পনে সুনামির (tsunami ) সতর্কতা জারি করা হয়নি।

জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল, পূর্ব মালুকু প্রদেশের টুয়াল শহর থেকে ১৭৭ কিলোমিটার পশ্চিমে ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬৬ কিলোমিটার গভীরে। এই ভূমিকম্পের (Earthquake) জেরে বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। গোটা পরিস্থিতির ওপরে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে।

এই দ্বীপপুঞ্জটি প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থিত হওয়ায় প্রায়ই ভূমিকম্পের ঘটনা ঘটে। টেকটোনিক প্লেটগুলো জাপান থেকে দক্ষিণ পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের মধ্যে সংঘর্ষ হয়। তার জেরেই ভূমিকম্পের ঘটনা ঘটে।

উল্লেখ্য এর আগেও একাধিকবার এই এলাকায় ভূমিকম্প (Earthquake) হয়েছে। ২০২১ সালের জানুয়ারিতে সুলাওয়েসিতে ৬.২ মাত্রার ভূমিকম্পের জেরে ১০০ জনেরও বেশি মানুষ নিহত এবং হাজার হাজার ঘরছাড়া হয়েছিলেন। ২০১৮ সালে  সুলাওয়েসির পালুতে ৭.৫ মাত্রার ভূমিকম্প (Earthquake) এবং পরবর্তী সুনামিতে ২,২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়। ২০২৩ সালে তানিমবার দ্বীপপুঞ্জে ৭.৬ মাত্রার জোরালো ভূমিকম্প হয়েছিল। সেই সময় সুনামির সতর্কতা জারি করা হয়েছিল। সুনামির (tsunami) সতর্কতা জারি করার পরে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। এইবার সেই আতঙ্ক ছড়ায়নি।

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রী

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

এবার নৈহাটি থেকে সরাসরি পৌঁছনো যাবে জোকা, চালু হল এসি বাস

সীমান্ত অতিক্রম উত্তর কোরিয়ার সেনাদের, গুলি চালিয়ে সতর্ক করল দক্ষিণ কোরিয়া

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

রহস্যমৃত্যু রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের, ঘটনাস্থল থেকে উদ্ধার সুইসাইড নোট

‘আশিসের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই, নোটিসও ধরানো হয়নি’, জানালেন বীরভূমের পুলিশ সুপার

‘আশিসদাকে চাপ দিয়েছিল ঋতব্রতরা,’ বিস্ফোরক দাবি কুণালের

‘ভয় দেখিয়ে কংগ্রেসকে দমানো যাবে না’, নাকাশিপাড়া জোড়া খুনে বিস্ফোরক শুভঙ্কর সরকার