আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

BREAKING: ইউক্রেনে হামলার জের, ইউরোপে থাকা পুতিনের সম্পত্তি বাজেয়াপ্ত হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে হামলা চালানোর ‘অপরাধে’ এবার বড়সড় শাস্তির মুখে পড়তে হচ্ছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। ইউরোপে থাকা তাঁর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। শুধু রুশ প্রেসিডেন্টই নন, শাস্তির মুখে দেশটির বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। তাঁর সম্পত্তিও বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা মনে করছেন, ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্ত কার্যত আত্মঘাতী হয়ে দাঁড়াবে। কেননা, এতে আরও বেপরোয়া হয়ে উঠবেন রুশ প্রেসিডেন্ট।

শুক্রবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বৈঠকে বসেছিলেন ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশের বিদেশ মন্ত্রীরা। ওই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়, ইউরোপে ফের যুদ্ধের পরিবেশ সৃষ্টি করায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও বিদেশ মন্ত্রী সের্গেই লাভরভের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইউরোপের বিভিন্ন দেশে দু’জনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। তবে সম্পত্তি বাজেয়াপ্ত করলেই রাশিয়ার দুই শীর্ষ নেতার ইউরোপ ভ্রমণের ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে না।

বৈঠক শেষে অস্ট্রিয়ার বিদেশ মন্ত্রী আলেকজান্ডার স্ক্যালেনবার্গ জানিয়েছেন, ‘পুতিন ও লাভরভের যাবতীয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হচ্ছে। তবে ভ্রমণের ক্ষেত্রে আপাতত কোনও নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে না। তার কারণ আমরা ইউক্রেনে চলা অশান্তি ও হিংসার অবসানের পথ খোলা রাখতে চাইছে।’

যদিও ইউরোপীয় ইউনিয়নের এমন সিদ্ধান্তকে গুরুত্বই দিচ্ছে না রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ পাল্টা হুঙ্কার ছুঁড়েছেন, ‘ইউরোপ সহ পশ্চিমী দেশগুলির বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা জারির পথে হাঁটা হবে।’ তাঁর কথায়, ‘মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ পশ্চিমী দেশগুলি যে নিষেধাজ্ঞা জারি করেছে, তা নিয়ে আমরা খুব একটা উদ্বিগ্ন নয়। কেননা, আমরা আমদানি নির্ভরতা অনেকটা কমিয়ে এনেছি।’

Published by:

Share Link:

More Releted News:

দু’মাস পর তেহরান থেকে পুনরায় বিমান পরিষেবা চালু করল ইরান, যুদ্ধ শেষের ইঙ্গিত?

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল আমেরিকা

ইরানি সেনার হাতে আটক ট্যাঙ্কারে রাজস্থানের মার্চেন্ট নেভি অফিসার, উদ্বিগ্ন পরিবার

প্রশান্ত মহাসাগরে আমেরিকার হামলা, নিহত ২

যুদ্ধ পরিস্থিতির মাঝেই নতুন ব্যবসার ছক আমেরিকার

আমেরিকার সঙ্গে সরাসরি কথা বলবে না ইরান, কি হতে চলেছে পাকিস্তানে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ