চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘শেষ দিনের মুখোমুখি, দয়া করে বাঁচান’, করুণ আর্তি ইউক্রেনের সেনা মেজরের

LVIV, UKRAINE - APRIL 18: Firefighters battle a blaze after a civilian building was hit by a Russian missile on April 18, 2022 in Lviv, Ukraine. At least six people were killed and eight wounded in missile strikes in different areas of the city, according to the governor. (Photo by Joe Raedle/Getty Images)

আন্তর্জাতিক ডেস্ক: চারিদিক থেকে ঘিরে ফেলেছে রুশ সেনারা। ধীরে-ধীরে এগিয়ে আসছে সাক্ষা‍ৎ যমদূত। আর সেই সাক্ষা‍ৎ মৃত্যদূতের হাত থেকে বাঁচতে সাহায্যের জন্য করুণ আর্তি জানালেন মারিউপোলে দায়িত্বপ্রাপ্ত এক ইউক্রেনীয় সেনা আধিকারিক। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের উদ্দেশে ফেসবুকে জারি করা এক ভিডিয়ো বার্তায় ওই সেনা আধিকারিক বলেছেন, ‘খুব সম্ভবত আমাদের জীবনের শেষ বার্তা। সম্ভবত আমাদের জীবনের কয়েকদিন অথবা কয়েক ঘন্টা বাকি আছে। বিশ্বনেতাদের অনুরোধ জানাচ্ছি, আমাদের সাহায্য করুন। তৃতীয় কোনও দেশে আমাদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা করুন।’

গত কয়েকদিন ধরেই ইউক্রেনের মারিউপোল শহরে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে রুশ সেনা। শহরের সিংহভাগই দখলে নিয়েছে। ইতিমধ্যেই প্রাণ বাঁচাতে অসংখ্য ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করেছেন। প্রথমে রবিবার দুপুরের মধ্যে আত্মসমর্পণের জন্য ইউক্রেনের সেনাদের সময়সীমা বেঁধে দিয়েছিল রাশিয়া। কিন্তু রাশিয়ার বেঁধে দেওয়ার সময়সীমার মধ্যে অনেকেই আত্মসমর্পণ করেনি। তাই মঙ্গলবার শেষ বারের মতো ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণ করার জন্য নির্দেশ দিয়েছে রুশ সেনা। পরিস্কার বলা হয়েছে, ‘হয় আত্মসমর্পণ করো। নাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হও।’

রুশ সেনার ওই হুমকির পরেই মারিউপোলে থাকা ইউক্রেনীয় সেনাবাহিনীর মেরিন কমান্ডার মেজর সেরহি ভোলইয়ানার এক ভিডিয়ো বার্তা ভাইরাল হয়েছে। ওই ভিডিয়ো বার্তায় বাঁচার আকুল আর্তি জানিয়ে তিনি বলেছেন, ‘রুশ বাহিনী আকাশ, সেনা, যুদ্ধ সরঞ্জামসহ সব দিক দিয়ে এগিয়ে আছে। আজভস্টালে শুধু সেনাবাহিনীর সদস্য নন, অনেক বেসামরিক লোকও রয়েছেন। সেনাদের সঙ্গে তারা এখন এখানে আটকে পড়েছেন। বর্তমানে প্রায় ৫০০ সেনা আহত অবস্থায় রয়েছেন। তাঁদের প্রয়োজনীয় চিকি‍ৎসা দেওয়া যাচ্ছে না। আমরা আত্মসমর্পণ করতে চাই না। কিন্তু যা পরিস্থিতি তাতে আমাদের আয়ু হয়ত আর কয়েকদিন কিংবা কয়েক ঘন্টা। আমাদের যে করেই হোক, বাঁচান।’

Published by:

Share Link:

More Releted News:

মার্কিন যুদ্ধবিমান ঘায়েলে চিনের তৈরি বিশেষ অস্ত্র ব্যবহার ইরানের

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

বিশ্বের প্রবীণতম গরিলার জন্মদিন পালন, ধুমধাম করে উদযাপন চিড়িয়াখানায়

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

রাশিয়ার তেল কেনায় ভারতকে আর ছাড় দেবে না আমেরিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ