রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি, ইমরান খানকে নিয়ে বিরাট আশঙ্কায় পরিবার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: থামছে না পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে জল্পনা। ইমরান খানের মৃত্যুর জল্পনা নিয়ে পারদ চড়ছে পাকিস্তানে। কেন তাঁকে প্রকাশ্যে আনা হচ্ছে না এই নিয়েই প্রশ্ন তুলেছেন ইমরানের পরিবারের সদস্যরা। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী  শারীরিক অবস্থা নিয়ে ‘বড় কিছু’ লুকানো হচ্ছে বলে আশঙ্কা করছে তার পরিবারের সদস্যরা।

দীর্ঘ কয়েক সপ্তাহ ধরেই পরিবারের সদস্য বা দলের সদস্যদের সঙ্গে ইমরান খানকে দেখা করতে বা কোনও যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। এতেই বাড়ছে ইমরানের বেঁচে রয়েছেন কিনা সেই প্রশ্ন। শাহবাজ শরিফের সরকারও মুখে এঁটেছে কুলুপ। যে জেলে তিনি বন্দি রয়েছেন সেখান থেকে জানানো হয়েছে ইমরান বেঁচে রয়েছেন এবং সুস্থ রয়েছেন। তবে কেন তাঁকে কারও সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে এই প্রশ্নই জোড়াল হচ্ছে। ইমরান খানের পুত্র কাসিম খান বাবার অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করে লিখেছেন, ‘আজ আমরা তার অবস্থা সম্পর্কে কোনো যাচাইযোগ্য তথ্যই পাচ্ছি না। আমাদের সবচেয়ে বড় ভয়—তার সম্পর্কে অপ্রত্যাশিত কিছু লুকানো হচ্ছে।’

আরও পড়ুন: ‘বেঁচে আছেন কিনা জানি না’, ইমরানের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ পুত্র কাসিমের

পরিবারের অভিযোগ ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসককে দীর্ঘদিন ধরে তার শারীরিক পরীক্ষা করার সুযোগ দেওয়া হয়নি। এমনকি এক বছর ধরে জেলে ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসককে যেতে দেওয়া হয়নি। এই নিয়েই উত্তাল হয়ে উঠেছে পাকিস্তান। ইমরান খানের মৃত্যুর জল্পনা ঘিরে প্রতিবাদে সরব প্রাক্তন মুখ্যমন্ত্রীর পার্টি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (PTI)। চলতি সপ্তাহে শেষ বিক্ষোভও পরিকল্পনা রয়েছে তাদের। সেই পরিস্থিতিতে ৩ ডিসেম্বর পর্যন্ত রাওয়ালপিন্ডিতে জারি করা হয়েছে ১৪৪ ধারা। অর্থাৎ কোনও জমায়েত করা যাবে না। রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার হাসান ওয়াকার চিমার সই করা নির্দেশিকায় এই নির্দেশ দেওয়া হয়েছে। রাওয়ালপিন্ডিতে বড়সড় কোনও ঘটনা ঘটানোর পরিকল্পনা হচ্ছে বলেই জানা গিয়েছে। পরিস্থিতি যাতে উত্তপ্ত না হয় এবং সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবে এই সিদ্ধান্ত এমনটাই দাবি করা হয়েছে ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স কমিটির পক্ষ থেকে।

২০২৩ সালের আগস্ট মাস থেকে কারাগারে রয়েছেন ৭২ বছর বয়সী ইমরান খান। রাষ্ট্রীয় উপহার বিক্রির অভিযোগে প্রথম তাঁকে কারাদণ্ড দেওয়া হয়। তারপর একাধিক অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। যদিও অভিযোগগুলিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন ইমরান খান।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত