মাঝ আকাশে আগুন বিমানের ইঞ্জিনে, তারপর…

Share:

নিজস্ব প্রতিনিধি : উড়ানের কিছুক্ষণের মধ্যেই আগুন লেগে গেল বিমানের ইঞ্জিনে। তড়িঘড়ি বিমানটিকে জরুরি অবতরণ করা হল মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিমানবন্দরে। এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই বলেই বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। তবে সোশ্যাল মিডিয়ায় বিমানটিতে আগুন লেগে যাওয়ার ছবি ধরা পড়েছে।

জানা গিয়েছে, যে পণ্যবাহী বিমানে আগুন লাগার খবর সামনে এসেছে, সেটি অ্যাটলাস এয়ার সংস্থার। অ্যাটলাস এয়ার বোয়িং ৭৪৭-৮ বিমানটি উড়ানের কিছুক্ষণের মধ্যেই বিমানটির বাঁ দিকের ই়ঞ্জিনে আগুন লেগে যায়। এক্স হ্যান্ডেলে যে ভিডিও প্রকাশিত হয়েছে, তাতে সেই ছবিই সামনে এসেছে। বিমানটিকে জরুরিভিত্তিতে মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানের ভিতর যে কর্মীরা ছিলেন, তাঁরা সকলে নিরাপদেই রয়েছেন। তবে কী কারণে বিমানে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে, সেবিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, যে বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে, সেটি জেনারেল ইলেকট্রিক ইঞ্জিনে তৈরি। ই়্ঞ্জিনে কোনও ক্রটি ছিল কিনা, সেই বিষয়ে জেনারেল ইলেকট্রিক সংস্থার তরফেও কিছু জানানো হয়নি।

এর আগে গত ৫ জানুয়ারি ওরেগনে একটি আলাস্কা এয়ারলাইন্সের বিমানে আচমকা আগুন ধরে যায়। আগুন ধরে যাওয়ার পর জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে। এই ঘটনার পরই নড়েচড়ে বসে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। এই সব বিমানের নিরাপত্তাজনিত কোনও ত্রুটি আছে কিনা, তা খতিয়ে দেখে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন।

ষষ্ঠীর সকালে কল্যাণী এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, গাড়ি উল্টে মৃত ৩

উত্তর বম্বে সর্বজনীন দুর্গাপুজোয় ঐতিহ্যবাহী সাজে কাজল, মা-বোনকে আগলে রাখলেন অভিনেত্রী

সবজি ও পনিরের মেলবন্ধনে জমবে স্বাদ! পুজোতে বানান নবরত্ন কোর্মা

চলন্ত ট্রেনের এসি কামরায় পানের দোকান! বার্থে বসেই পান তৈরি করছে বিক্রেতা, ভাইরাল ভিডিয়ো

রেস্তরাঁয় যাবেন কেন? পুজোর সময়ে ঘরেই বানান স্বাদের তন্দুরি দম আলু

মুম্বইয়ে CJP-র ‘লেহরা দো তিরঙ্গা’ বিক্ষোভ, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল গোটা এলাকা

অস্ত্রোপচারের পর পেট থেকে বেরল তোয়ালে, চক্ষু চড়কগাছ চিকিৎসকদের

জেলের বাইরে থাকলেও দুর্গাপুজোতে ঘরবন্দি পার্থ, উৎসবে মন খারাপ প্রাক্তন শিক্ষামন্ত্রীর

উৎসব মিটলেই সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ ও ডিলিমিটেশন বিল পেশের সম্ভাবনা

আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হানা! এলোপাথাড়ি গুলিতে মৃত চার, নিহত সন্দেহভাজন হামলাকারীও

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

ইরানে ভয়াবহ হামলার পরিকল্পনা কষছে আমেরিকা, ট্রাম্পের হাতে কোন মারণাস্ত্র?

দু’বছর ধরে ভারতীয়দের হত্যার পরিকল্পনা, আমেরিকায় হিন্দু মন্দির হামলার অভিযুক্তকে নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

মহাষষ্ঠীতে বৃষ্টির ভ্রুকুটি! কলকাতা-সহ ভিজবে কোন কোন জেলা?