আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ৫ ফিলিস্তিনিকে গুলি করে মারল ইজরায়েলি সেনা

আন্তর্জাতিক ডেস্ক: কথায় বলে, ‘কুকুরের লেজ কখনও সোজা হয় না।’ ইজরায়েলি সেনাবাহিনীর দশাও অনেকটা তেমন। হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চলার মাঝেই মঙ্গলবার (১৪ অক্টোবর) পাঁচ নিরীহ ফিলিস্তিনিকে গুলি করে নৃশংসভাবে হত্যা করল ইজরায়েলি সেনারা। যদিও ইজরায়েলি  প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দাবি, ‘নির্ধারিত ‘হলুদ সীমা’ বা যুদ্ধবিরতির রেখা অতিক্রম করায় ওই পাঁচ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগেই টানা দু’বছর ধরে চলা গাজা-ইজরায়েল যুদ্ধের সাময়িক অবসান ঘটেছে। গত শনিবার ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইজরায়েলি সরকারের এক শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তি অনুযায়ী গতকাল সোমবার ইজরায়েলের ২০ বন্দিকে মুক্তি দিয়েছিল হামাস।। বিনিময়ে ইজরায়েলের বিভিন্ন কারাগারে দীর্ঘদিন ধরে বন্দি থাকা ২০০০ ফিলিস্তিনিকেও মুক্তি দেওয়া শুরু করেছে বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। কিন্তু ওই বন্দিমুক্তি প্রক্রিয়ার মাঝেই যেভাবে ইজরায়েলি জল্লাদ বাহিনী নিরীহ ফিলিস্তিনিদের উপরে চড়াও হয়েছেন তা সমস্ত মানবাধিকার লঙ্ঘন করেছে বলেই মনে করছেন মানবাধিকার কর্মীরা।

‘টাইমস অব ইজরায়েল’-এর প্রতিবেদন অনুযায়ী ‘হামাসের সঙ্গে যুদ্ধবিরতির পরেই গাজা সিটি-সহ বিভিন্ন জায়গা থেকে সরে যাতে শুরু করেছে ইজরায়েলি সেনা।। যদিও পুরোপুরি গাজা ছেড়ে যায়নি। বরং ফিলিস্তিনিদের নিজেদের ভূখণ্ডে চলাফেরার জন্য লক্ষণরেখা টেনে দিয়েছে। এদিন সকালে উ‍ৎসবের আনন্দে মাতোয়ারা বেশ কয়েকজন ফিলিস্তিনি ভুলবশত ওই লক্ষণরেখা ডিঙোন। তখনই তাঁদের উপরে এলোপাথাড়ি গুলি চালায় ইজরায়েলি সেনা। গুলিতে ঝাঁঝরা হয়ে যান পাঁচ জন। যদিও ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, ‘ওই পাঁচ ফিলিস্তিনিদের লক্ষণরেখা না ডিঙানোর জন্য সতর্ক করে দেওয়া হয়েছিল। কিন্তু বার বার বলা সত্বেও তাতে কর্ণপাত করেননি তাঁরা। ফলে বাধ্য হয়েই গুলি চালাতে হয়।’

Published by:

Share Link:

More Releted News:

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ফ্রান্স, ফের জানিয়ে দিলেন ফরাসি বিদেশমন্ত্রী

ইরানে জেলের মধ্যে গুরুতর অসুস্থ নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি, নেওয়া হল হাসপাতালে

এশিয়ার আট দেশের ১৬ টি মার্কিন ঘাঁটিতে বিধ্বংসী হামলা ইরানের

চার পায়ে হাঁটছে ‘এলন মাস্ক’ সহ বিশ্বের ধনকুবেররা, বার্লিনে প্রযুক্তির চমকে হতবাক সবাই

জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করছে আমেরিকা, নেপথ্যে কোন কারণ?

ট্রাম্পের পাকিস্তান সফর বাতিল! টেলিফোনেই সারছেন শান্তি আলোচনা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ