সিআইএ’র এজেন্ট বলেন্দ্র শাহ নয়, নেপালের অন্তর্বর্তী প্রধান প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সিআইএ’র এজেন্ট বলেন্দ্র শাহ নয়, নেপাল সামলাবেন প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি। নেপালের রাজনৈতিক অস্থিরতার মধ্যে সম্ভাব্য অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে বলেন্দ্র শাহ’র পাশাপাশি সুশীলা কার্কির নামও আলোচনায় ছিল। সুশীলা কার্কি নেপালের প্রথম মহিলা প্রধান বিচারপতি। ওলি সরকারের পতন এবং নেপালে ব্যাপক অভ্যুত্থানের পর একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা শোনা যাচ্ছিল। তাতেই উঠে আসছিল বলেন্দ্র শাহ ও সুশীলা কার্কির নাম। 

সুশীলা কার্কি নেপালের প্রথম মহিলা প্রধান বিচারপতি। তিনি ১৯৫২ সালের ৭ জুন মোরাং জেলার বিরাটনগরে জন্মগ্রহণ করেন। এরপর মহেন্দ্র মোরাং কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন, তারপর বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ। এরপর সুশীলা নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন।
সুশীলা কার্কি ১৯৭৯ সালে আইনজ্ঞ হিসাবে পেশা শুরু করেন। ২০০৭ সালে তিনি একজন সিনিয়র অ্যাডভোকেট হন। ২০০৯ সালে সুশীলা নেপাল সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট বিচারক, ২০১০ সালে তাঁকে স্থায়ী বিচারক হন। ২০১৬ সালের ১১ জুলাই থেকে ২০১৭ সালের ৬ জুন পর্যন্ত নেপালের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর মেয়াদকালে তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছিলেন। পাশাপাশি দিয়েছিলেন বেশ কিছু গুরুত্বপূর্ণ রায়। যেমন নারীদের তাদের সন্তানদের নাগরিকত্ব প্রদানের অধিকার, পুলিশ নিয়োগে অনিয়মের বিষয়ে রায়, আদালতে দ্রুত বিচার এবং দুর্নীতি-সম্পর্কিত বেশ কয়েকটি মামলা।

২০১৭ সালে প্রধান রাজনৈতিক দলগুলি সুশীলা কার্কির বিরুদ্ধে পক্ষপাতদুষ্টতা এবং নির্বাহী বিভাগে হস্তক্ষেপের অভিযোগ এনে অভিশংসন প্রস্তাব উত্থাপন করে। তবে, ব্যাপক জনসমর্থন এবং সুপ্রিম কোর্টের আদেশের কারণে সেই প্রস্তাব প্রত্যাহার করা হয়। অবসর গ্রহণের পর সুশীলা কার্কি দুটি বই লেখেন। প্রথমটি হল তাঁর আত্মজীবনী, নাম 'ন্যায়'। আত্মজীবনীতে তিনি তাঁর জীবন, সংগ্রাম এবং রাজনৈতিক টানাপোড়েনের বর্ণনা দিয়েছেন।

তোলাবাজির অভিযোগে পাটুলি থানার হাতে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১