কমলাকে কী ভোট দেবেন প্রাক্তন প্রেসিডেন্ট বুশ ?

Share:

আন্তর্জাতিক ডেস্ক : আমাগী নভেম্বর আসতে আর দেরি নেই। হাতে আর মাত্র ১ মাস। কে হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ? এই নিয়ে গদি দখলের লড়াইও শুরু হয়ে গিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও তাঁর স্ত্রী লরা আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে কাকে ভোট দেবেন তা এখনও ঠিক হয় নি। তাঁরা কি নিজ দল রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নাকি প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে ভোট দেবেন ? এই নিয়ে প্রশ্ন ছোঁড়াছুঁড়ি চলছে। এর মধ্যেই মুখ খুলেছেন দেশটির (যুক্তরাষ্ট্র) প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের এক মুখপাত্র।

শনিবার(৭ অগাস্ট)বুশের মুখপাত্র জানিয়েছেন, ‘তিনি (জর্জ ডব্লিউ বুশ) প্রেসিডেনশিয়াল রাজনীতি থেকে অনেক বছর আগেই অবসরে নিয়েছেন।’ যদিও আগামী প্রেসিডেন্ট নির্বাচনে কাকে ভোট দেবেন বুশ তা নিয়ে কিছুই বলেন নি। এখনও পর্যন্ত প্রাক্তন প্রেসিডেন্ট বুশ কাকে ভোট দেবেন তা জানা না গেলেও ইঙ্গিত পাওয়া যাচ্ছে,কমলাকেই বেছে নিতে পারেন এক্ষেত্রে। কেননা বুশের ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি সম্প্রতি জানিয়েছেন, আগামী নির্বাচনে তিনি দলীয় সমর্থনের বাইরে গিয়ে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিসকে ভোট দেবেন। তাঁর এমন ঘোষণার পর বুশের ভোট কমলার তরফে যেতে পারে বলে মনে করছেন অনেকে। তবে বিপরীত কিছুও হতে পারে বলে মত অনেকেরই।

বুশের আমলে টানা আট(২০০১- ২০০৯)সাল পর্যন্ত ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন ডিক চেনি।শুক্রবার(৬ সেপ্টেম্বর) চেনি সরাসরি ট্রাম্পকে কটাক্ষ করেছিলেন। জানিয়েছিলেন, ‘আমাদের জাতির ২৪৮ বছরের ইতিহাসে আমাদের এই প্রজাতন্ত্রের জন্য কখনো ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বড় হুমকি আর কেউ আসেননি।’ অন্যদিকে চার বছর ট্রাম্পের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা মাইক পেন্স জানন তিনি ট্রাম্পকে সমর্থন করবেন না। তবে কমলাকেও সমর্থন জানাননি তিনি।

যদিও এই নিয়ে কমলা জানিয়েছিলেন , তাঁকে ডিক চেনি ও তাঁর (চেনির) মেয়ে লিজের সমর্থন দেওয়াটা দেশকে সামনে রাখার ক্ষেত্রে এক ‘সাহসী’ পদক্ষেপ।

প্রকাশ্য রাস্তায় বিজেপি জেলা সভাপতির কাছে হাত জোড় করে ক্ষমা চাইলেন ASP

সুস্থ থাকতে পাতে রাখুন সর্ষে শাক, রইল ৪ পুষ্টিকর পদের হদিশ

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত শুভমের বাড়িতে মুখ্যমন্ত্রী, তুলে দিলেন আর্থিক সাহায্য

বিহারের সিওয়ানে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন সাত শ্রমিক

এশিয়ান প্যারা গেমসে ৩০টি সোনা-সহ ১১৪ পদক জিতে ইতিহাস ভারতের ক্রীড়াবিদদের

দীপাবলিতে খুলবে ভাগ্যের দরজা! গজকেশরী রাজযোগে ফুলেফেঁপে উঠবেন ৩ রাশির জাতকরা

লাভের আশায় লক্ষ্মী প্রতিমা বানিয়ে জুটছে হতাশা! ভিড় কমছে পটুয়াপাড়ায়

চোরবাগানের পুনরাবৃত্তি এড়াতে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

সীমান্তে ভারত-চিন সংঘাতের জন্য লাল ফৌজকে দায়ী করল বিদেশ মন্ত্রক

শেষকৃত্যের সময়ে জর্ডানের গির্জায় এলোপাথাড়ি গুলি বন্দুকবাজদের, কমপক্ষে সাতজন নিহত

‘মমতা মানেই তৃণমূল কংগ্রেস,’ বিলম্বিত বোধোদয় মদন মিত্রের

‘ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত সরকারি হাসপাতালে ছুটি বন্ধ,’ নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ঋতব্রত শিবিরের বিধায়কদের পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ শোভনদেব

‘পুলিশের ছোট ভুলের জন্য বড় ঘটনা ঘটল,’ চোরবাগান কাণ্ডে মন্তব্য দিলীপের