প্রস্টেট ক্যানসারে আক্রান্ত জো বাইডেন, সুস্থতা কামনা ট্রাম্পের

Share:

আন্তর্জাতিক ডেস্ক : কর্কটরোগে আক্রান্ত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রস্টেট ক্যানসার ছড়িয়ে পড়েছে তাঁর শরীরে। সম্প্রতি তাঁর শারিরীক পরীক্ষা করা হয়েছে। তখনই মূত্রাশয়ে সংক্রমণে খবর জানা গিয়েছে। বাইডেনের দফতর থেকে জানানো হয়েছে, সংক্রমণ অত্যন্ত সঙ্কটজনক পরিস্থিতিতে পৌঁছে গিয়েছে। জানা গিয়েছে, ক্যানসার ইতিমধ্যে হাড়েও ছড়িয়ে পড়েছে। কিছুদিন ধরে প্রস্রাবজনিত সমস্যা হচ্ছিল। তারপরেই পরীক্ষা করা হয়। কীভাবে তাঁর চিকিৎসা শুরু হবে, সেই নিয়েই আলোচনা করছেন চিকিৎসকরা।

সরকারি সূত্রে জানা গিয়েছে, প্রস্রাব সংক্রান্ত সমস্যা হচ্ছিল জো বাইডেনের। এরপর পরীক্ষা করার পর শুক্রবার প্রস্টেট ক্যানসার ধরা পড়ে। আপাতত প্রাক্তন প্রেসিডেন্টের কোন পদ্ধতিতে চিকিৎসা হবে, তাই পর্যালোচনা করছে মেডিক্যাল টিম। প্রস্টেট ক্যানসারে গ্লিসন স্কোর হয়। ১ থেকে ১০-র মধ্যে স্কোর দিয়েই ক্যানসার সেলের কথা বোঝা যায়। প্রাক্তন প্রেসিডেন্টের ক্ষেত্রে এই স্কোর ৯।

প্রাক্তন প্রেসিডেন্টের হাড়ে ক্যানসার ছড়িয়ে পড়ায় চিকিৎসা কিছুটা হলেও কঠিন। তার ওপর রয়েছে বয়স। তাঁর বয়স ও শরীরের অবস্থা বুঝেই চিকিৎসা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাঁরা বলেন, প্রথম দিকে ধরা পড়লে এই ক্যান্সারের চিকিৎসা সম্ভব। সেই ক্ষেত্রে বাইডেনের সংক্রমণ অনেক বেশি। ফলে চিন্তা রয়েছে।

প্রাক্তন প্রেসিডেন্টের দ্রুত সুস্থতা প্রার্থনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথে ট্রাম্প জানিয়েছেন, বাইডেন প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত শুনে তিনি এবং তাঁর স্ত্রী মেলানিয়া দুঃখ পেয়েছেন। জিল বাইডেন এবং বাইডেন পরিবারকে শুভকামনা জানিয়েছেন। জো বাইডেনের দ্রুত এবং আরোগ্য কামনা করেছেন ট্রাম্প।

প্রতিপক্ষকে ‘দেখে নেওয়ার হুমকি’ দিয়ে ফের বিতর্কে জড়ালেন নেইমার

মুম্বইয়ে চরম বায়ুদূষণে ধুঁকছে জনজীবন, সরকারের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ রিচা চাড্ডার

মার্সিডিজের চালকের আসনে বিচারকের ছেলে, ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল স্কুটার আরোহীর

পেঁচা নয় হাতির পিঠে বসেন দেবী, বাংলার কোন গ্রামে ‘গজলক্ষ্মীর’ পুজো হয় জানেন?

আগ্নেয়াস্ত্র ও দশ লক্ষ নগদ টাকা সহ গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী হুব্বা শ্য়ামলের শাগরেদ চিকুয়া

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তরাঁর স্বাদের মালাই টিক্কা পোলাও, রইল সহজ রেসিপি

লক্ষ্মীপুজোর সকালে মেয়ের বাড়িতে যেতে গিয়ে অঘটন, বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু মায়ের

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

‘স্কুলে পাস-ফেল প্রথা চালু করতে হবে,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত শিল্পী যোগেন চৌধুরী

শান্তিপুরের বামা কালীর পুজোর সময় এবং নৃত্যের স্থান বদল! সত্যিটা জানালেন উদ্যোক্তারা

ঘূর্ণিঝড় ‘অর্ণব’র মানে জানেন? কারা দিল এই নাম? পড়ুন বিস্তারিত…

একাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে খুন! আটক প্রতিবেশী যুবক