গাজার স্কুলে হামলা চালাতে গিয়ে বিস্ফোরণে নিহত ৪ ইজরায়েলি সেনা

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকায় একটি স্কুলে হামলা চালাতে গিয়ে বোমা বিস্ফোরিত হয়ে নিহত হয়েছেন চার ইজরায়েলি সেনা। এছাড়াও এই ঘটনায় আহত হয়েছেন অপর আরও এক সেনা সদস্য। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শুক্রবার (১০ মে)সকালে গাজা সিটির জেইতুন এলাকায় এই ঘটনাটি ঘটেছে।নিহতরা হলেন- ইতাই লিভনি, ইউসেফ দাসা, এরমিয়াস মেকুরিয়াও এবং ড্যানিয়েল লেভি। তাদের সবার বয়স ১৯ বছর। জানা যায় চারজনই নাহাল ব্রিগেডের ৯৩১তম ব্যাটালিয়নের আওতায় ছিলেন।

এই ঘটনা নিয়ে ইজরায়েলি প্রতিরক্ষাবাহিনী জানিয়েছে যে, ‘জেইতুনের একটি সরু গলিতে বোমা বিস্ফোরিত হয়ে এই চার সেনা নিহত হন। নিহত সেনাদের কাছে তথ্য ছিল হামাস সেখানে নিজেদের কার্যক্রম চালাচ্ছে। যেখানে স্কুলটি অবস্থিত সেটির পাশে একটি সুড়ঙ্গ ও অস্ত্র পাওয়ার তথ্য ছিল ইজরায়েলের।’ যদিও সেখান থেকে একটি সুড়ঙ্গ ও অস্ত্র পেয়েছিল বলে দাবি করেছে ইজরায়েল।

জানা গেছে, গাজা সিটির জেইতুনে যুদ্ধের শুরু থেকেই হামলা চালায় ইজরায়েলি সেনারা। এমনকি সেখান থেকে হামাসকে পুরোপুরি নির্মূল করার দাবিও করে তারা। তবে যখনই ইজরায়েলি সেনারা সরে গেছে তখনই আবারও সেখানে ফিরে এসেছেন হামাসের যোদ্ধারা। এইজন্য বারবার জেইতুনে ইজরায়লিদের ফিরে আসতে হয়েছে। যদিও এই ঘটনাটি নিয়ে উদ্বিগ্ন ইজরায়েল।

অন্যদিকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদের জন্য ফিলিস্তিনকে সমর্থন দিয়েছে সাধারণ পরিষদ। পূর্ণ সদস্যপদের দাবিদার হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাবও পাস হয়েছে বলে জানা যায়।অপরদিকে আলাদা একটি ঘটনায় দক্ষিণ গাজার রাফাতে দুই সেনা গুরুতর আহত হয়েছেন।

লরির পিছনে সজোরে ধাক্কা, ত্রিশূরে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু ৮ যুবকের

ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যায় ফড়নবিশ-শিন্ডেকে ছাপিয়ে গেলেন মহারাষ্ট্রের ‘সিংহম’ আমলা তুকারাম

স্ট্রোকের পর সুস্থ থাকতে এড়িয়ে চলুন এই ৫টি মারাত্মক ভুল!

সত্যিই কি সুপার ড্রিঙ্ক! জেনে নিন ডাবের জলের ৪ উপকারিতা

সাপ্লিমেন্ট নয়, রান্নাঘরের এই ৫ খাবারেই মিলতে পারে জরুরি পুষ্টি

শিশুকে ডেঙ্গুর হাত থেকে দূরে রাখতে চান? বাড়িতেই মেনে চলুন কয়েকটি জরুরি নিয়ম

জন্মাষ্টমীতে রাশি অনুযায়ী কৃষ্ণকে কী ভোগ দেবেন? জেনে নিন ১২ রাশির জন্য বিশেষ নিবেদন

আজকের রাশিফল: কাছের মানুষের সঙ্গে তুমুল ঝামেলা, সন্তানের বিদেশে পড়াশোনার প্রস্তাব আসবে

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন