আমেরিকায় ফের বন্দুকবাজের হামলায় প্রাণ গেল ৪ জনের, আটক ঘাতক

স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়া শহরে এই হামলার ঘটনা ঘটে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আমেরিকার (USA) পেনসিলভানিয়া প্রদেশে এক বন্দুকবাজের গুলিতে (Shoot Out) মৃত্যু (Death) হল ৪ জনের। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও ৪ জন। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়া শহরে এই হামলার ঘটনা ঘটে। ইতিমধ্যে অভিযানে নেমে ঘাতক বন্দুকবাজকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার ফিলাডেলফিয়া শহরে বন্দুকবাজ গুলি চালায়। গুলি চালনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘটনাস্থল থেকে ৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। নিহত ৪ জন পুরুষ বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে গুলি চালনার ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। আহতদের মধ্যে দুই শিশু রয়েছে। পুলিশ জানিয়েছে দুই শিশুর এক জনের বয়স ২ বছর, অন্য জনের বয়স ১৩ বছর।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ৪ জনকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরে তল্লাশি অভিযানে সন্দেভাজন হামলাকারীকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত বন্দুকবাজকে গ্রেফতার করা হলেও তাঁর নাম পরিচয় প্রকাশ করেনি তদন্তকারীরা। কী কারণে এই হামলা তা খতিয়ে দেখছে পুলিশ।

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

৬.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, প্রবল আতঙ্কে স্থানীয়রা

মাত্র ১৮৫ টাকায় ২৮ দিন আনলিমিটেড কল, নয়া প্ল্যান নিয়ে এল Airtel

মক্কা-মদিনায় পড়ল মিসাইলের ধ্বংসাবশেষ, সৌদিতে হামলার অভিযোগ অস্বীকার হুথিদের

বাড়ির ডাউন পেমেন্ট নিয়ে দুশ্চিন্তা? রইল সঞ্চয় বাড়ানোর ৩ কৌশল

১ মিনিটেই ম্যাজিক, লক্ষ্মীপুজোর জন্য পুরনো রুপো ও তামার বাসন ঝকঝকে করে নিন

আর্থিক উন্নতি ও সমৃদ্ধি চান? এই গাছ বাড়িতে রাখলেই মিলবে ফল!

সারাদিন থাকবে ভরপুর এনার্জি! জেনে নিন ড্রাই ফ্রুটসের ৩ উপকারিতা

সাত ম্যাচ বাদে থামল জয় রথ, অ্যাস্টন ভিলার কাছে ফের হারল ম্যানচেস্টার সিটি

বিয়ের আটমাসের মাথায় ঘর ভাঙছে বিজয়-রশ্মিকার! জোর গুঞ্জন

মোকামার ‘ছোটে সরকার’ অনন্ত সিংহকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন নীতীশ

প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার লোভ দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অশিক্ষক কর্মচারী

ফ্রিজে ফাঙ্গাস ধরা মটন-চিকেন, পচা পনির! Balle Balle Dhaba’র লাইসেন্স বাতিল

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে