ভ্যাটিকানের বাইরে সমাহিত করা হবে পোপ ফ্রান্সিসকে, ৯ দিনের শোক ঘোষণা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: গোটা বিশ্বের ক্যাথলিক খ্রিস্টানদের কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন পোপ ফ্রান্সিস। আজ সোমবার (২১ এপ্রিল) দীর্ঘ রোগভোগের পর ৮৮ বছর বয়সে চলে গিয়েছেন প্রভু যিশুর কাছে। পোপ ফ্রান্সিসের প্রয়াণে ৯ দিনের শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে ভ্যাটিকান। গোটা বিশ্বের ক্যাথলিক সম্প্রদায় যাতে তাদের প্রয়াত ধর্মীয় গুরুকে শেষ দেখা দেখতে পারেন তার জন্য ৯ দিন দেহ শায়িত থাকবে ভ্যাটিকানে। অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হওয়ার পর ১৫ থেকে ২০ দিনের মধ্যে এক বিশেষ সভা ডেকে পরবর্তী পোপ নির্বাচিত করা হবে।

২০১৩ সালে ষোড়শ বেনডিক্টের ইস্তফার পর পোপের দায়িত্ব নিয়েছিলেন ফ্রান্সিস। সাদামাঠা জীবন যাপনেই অভ্যস্ত ছিলেন। জীবিত কালেই ভ্যাটিকানের পদাধিকারীদের নির্দেশ দিয়ে গিয়েছিলেন, মৃত্যুর পরে তাঁকে সমাহিত করার জন্য যেন রাজকীয় আয়োজন না করা হয়। সেই ইচ্ছাকে সম্মান দিয়েই সাদামাঠাভাবে আয়োজিত করা হচ্ছে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’ এক প্রতিবেদনে জানিয়েছে, গত ১০০ বছরের মধ্যে প্রয়াত ফ্রান্সিসই হলেন প্রথম পোপ যাকে ভ্যাটিকানের বাইরে সমাহিত করা হবে। রোমের চারটি প্রধান প্যাপাল ব্যাসিলিকার একটি সেন্ট মেরি মেজর ব্যাসিলিকায় তাঁর মরদেহ শায়িত থাকবে। সাধারণ মানুষের শ্রদ্ধার জন্য পোপের দেহকে আর সেন্ট পিটার্স ব্যাসিলিকায় ‘কাটাফাল্ক’ নামক উঁচু মঞ্চে রাখা হবে না। বরং, কফিনের ঢাকনা খুলে রাখার মাধ্যমে মানুষকে শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ দেওয়া হবে।

অতীতে পোপদের তিন স্তরের কফিনে শায়িত রাখা হতো। সাইপ্রাস, সিসা ও ওকের তৈরি কফিনে সমাহিত করা হতো। কিন্তু পোপ ফ্রান্সিসের জন্য নির্ধারিত হয়েছে একটি সাধারণ কাঠের কফিন, যার ভেতর থাকবে দস্তার আস্তরণ। কার্ডিনাল কেভিন ফেরেল জানিয়েছেন, ‘প্রয়াত পোপ ফ্রান্সিস কখনই চাইতেন না তাঁর নশ্বর দেহের শেষকৃত্য জাঁকজমকপূর্ণভাবে হোক। তাঁর ইচ্ছাকেই মর্যাদা দেওয়া হচ্ছে।’

শনির সুদৃষ্টিতে পুজোর মুখে চাকরিতে প্রমোশন, বিদেশে ভ্রমণের দারুণ প্রস্তাব

হোপ-রাদারফোর্ডের তাণ্ডব, ৯ বল বাকি থাকতেই জয়ী ক্যারিবীয়রা

নবরাত্রিতে উপোসের ফাঁকে মুখরোচক কিছু খেতে চান? বানান সাবুদানা-বাদামের রেসিপি

খাদ্যাভ্যাস বদলেই বাড়ছে বাতের ব্যথা? নতুন সমীক্ষায় চমকপ্রদ তথ্য

‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি’, দেখা করে বেরিয়ে এসে দাবি রাহুলের

ক্যারিবীয় বোলারদের বেধড়ক ঠ্যাঙানি দিয়ে ২৪৯ রান তুললেন শ্রেয়সরা

৫ ডিসেম্বর রাহু-কেতুর গতিপথ পরিবর্তন, বড় চাকরির সুযোগ আসবে ৩ রাশির জাতকদের

বিশ্রামের সময় হু-হু করে বাড়ছে হৃদস্পন্দন! কোন সমস্যার ইঙ্গিত দিচ্ছে শরীর?

শনিতে আরশোলাদের বিক্ষোভ, দিল্লি জুড়ে যুদ্ধের আবহ, বন্ধ থাকছে ইন্টারনেট

পুজোর আনন্দ মাটি করবে বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস, নৈতিক জয় দেখছেন অধীর

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা