পাঁচ দশক ধরে ভারত-সহ ৯ দেশের ৮৯ নাবালিকাকে যৌন নির্যাতন, প্রকাশ্যে ফরাসি শিক্ষকের ভয়ঙ্কর কীর্তি

Share:

নিজস্ব প্রতিনিধি:  সমাজে ধর্ষণের ঘটনা মারণ ব্যাধ্যি ক্যান্সারের মত হয়ে দাঁড়িয়ে। মহিলারা কিছু বিকৃত মস্তিস্কের মানুষের যৌন লালসার শিকার হচ্ছেন প্রতিনয়ত। সংবাদমাধ্যমে চোখ রাখলেই প্রতিদিন একাধিক এই ধরণের খবর সামনে আসে। সম্প্রতি ফ্রান্সের কর্তৃপক্ষ ১৯৬০-এর দশকের একটি চাঞ্চল্যকর মামলায় একজন প্রাক্তন শিক্ষকের বিরুদ্ধে অগণিত কিশোরীকে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগ এনেছে। গ্রেফতার করা হয়েছে ৭৯ বছর বয়সী জ্যাক লেভেউগেলকে। তাঁর এক আত্মীয় পাঁচ দশকেরও বেশি সময় ধরে ১৩ থেকে ১৭ বছর বয়সী নাবালিকাদের সঙ্গে যৌন কর্মককাণ্ডের বিবরণ সহ একটি পেন ড্রাইভ আবিষ্কার করার পর এই চাঞ্চল্যকর তথ্যে প্রকাশ্যে আসে।  

জানা গিয়েছে, জ্যাক লেভেউগেল  ৮৯ জন কিশোর-কিশোরীকে নির্যাতন করেছেন, যাদের মধ্যে ৪০ জনকে পুলিশ শনাক্ত করেছে। ফ্রান্সের পুলিশ জানিয়েছে, ১৯৬৭ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত এই অপরাধ  ঘটানো হয়েছে। পুলিশ অভিযোগ করেছে যে লেভেগল কেবল ফ্রান্সেই নয়, ভারত, জার্মানি, সুইজারল্যান্ড, মরক্কো, নাইজার, আলজেরিয়া, ফিলিপাইন এবং কলম্বিয়ার মতো দেশে নাবালিকাদের উপরেও যৌন নির্যাতন  চালিয়েছেন।  গ্রেনোবল শহরের প্রসিকিউটর জানিয়েছেন ফরাসি ও শিক্ষক,  জীবনের বেশিরভাগ সময়  সহকারী হিসেবে কাজ করেছেন। প্রসিকিউটর এতিয়েন ম্যান্টো সংবাদ সম্মেলন করে বলেছেন, “তিনি এই সমস্ত দেশে ভ্রমণ করেছিলেন এবং এই প্রতিটি জায়গায় যেখানে তিনি টিউটরিং এবং শিক্ষকতা করার জন্য  থেকে গিয়েছিলেন সেখানে তিনি কিশোর-কিশোরীদের সঙ্গে দেখা করতেন এবং তাদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতেন।” ভারত সহ ৯টি দেশ, ৪টি মহাদেশের ৮৯ শিশুর উপর যৌন নির্যাতন চালিয়েছেন ফরাসি এই শিক্ষক।   

জ্যাক লেভেউগেলকে ২০২৪ সালে গ্রেফতার করা হয়েছিল। সেই সময়ে তিনি মরক্কোতে থাকতেন। ২০২৩ সালের অক্টোবরে, তাঁর ভাই লেভিউগলের একটি পেনড্রাইভ হাতে পায়। সেটা পরীক্ষা করে দেখতে পান অভিযুক্ত শিক্ষক অপ্রাপ্তবয়স্কদের সঙ্গে “যৌন সম্পর্কের” বর্ণনা দেওয়া ছবি এবং লিখিত তথ্য ছিল। প্রসিকিউটরে জানিয়েছেন, লেভেউগেল তার মা এবং এক পিসিকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করার কথাও স্বীকার করেছেন। এই খুনগুলি ১৯৭৪ এবং ১৯৯২ সালে করা হয় বলেই জানা গিয়েছে। কর্তৃপক্ষ সেই হত্যাকাণ্ডের আলাদা আলাদা তদন্ত শুরু করেছে। এই প্রসঙ্গে উল্লেখ্য, ফ্রান্সে গণ-যৌন নির্যাতনের আরেকটি হাই-প্রোফাইল মামলায়, একজন প্রাক্তন চিকিৎসক তাঁর কাছে যৌন নির্যাতনের শিকার হওয়া সতাশিক শত শত শিশুর বিস্তারিত তথ্য কম্পিউটার রেকর্ড করেছিলেন। সেই তথ্য প্রকাশ্যে আসার পর তাকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

 

 

কেরিয়ারে বারবার বাধা আসছে? মেঝেতে ব্যাগ রাখার অভ্যাসও হতে পারে কারণ

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর

মাত্র ৩ জন পড়ুয়া, শিক্ষক ২ জন, বন্ধ হওয়ার মুখে চন্দননগরের সরকারি স্কুল

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

প্রকাশ্যে বেচত হেরোইন! পুলিশের জালে কুখ্যাত সন্ত্রাসী ফিরোজ, উদ্ধার বেআইনি অস্ত্র

চাঁদা আদায়ে শীর্ষে ডিএমকে, তৃণমূল কংগ্রেসের কোষাগারে কত জমা পড়েছে?

ধর্ষণ মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ‘তহেলকা’র প্রতিষ্ঠাতা তরুণ তেজপালের

শিল্পবান্ধব পরিবেশ তৈরি-ই লক্ষ্য, বিনিয়োগ টানতে বড় বার্তা শুভেন্দুর

দুর্গাপুজোয় বেড়ানোর প্ল্যান? চতুর্থী থেকে ষষ্ঠী কোন দিনের টিকিট কবে পাবেন? জানুন এখনই

ভাণ্ডারার পর প্লাস্টিকে ভরল শ্রাবণী মেলার চত্বর, ঝাঁটা হাতে পরিচ্ছন্নতার বার্তা পুলিশের

‘পরিবার দেউলিয়া, বেঁচে থাকতে ‘সি’ গ্রেড ছবিতে অভিনয়’, দুঃখ ভরা কাহিনি বাঙালি অভিনেত্রীর