জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

Share:

নিজস্ব প্রতিনিধি: ছোট্ট এক চিলতে ঘর। আর সেই ছোট্ট ঘরেই ফরাসি স্ত্রী ও পাঁচ সন্তানকে বন্দি করে এক যুগ ধরে নির্যাতন চালিয়ে চলছিল এক পাষণ্ড পাকিস্তানি। শেষ পর্যন্ত বন্দিদশা থেকে কোনও ক্রমে পালিয়ে পুলিশের কাছে গিয়ে নির্যাতনের বর্ণণা দিয়ে সাহায্য চেয়েছিল এক সন্তান। তাতে সাড়া দিয়ে ওই ফরাসি মহিলা ও তাঁর সন্তানদের উদ্ধার করেছে পুলিশ। তবে উদ্ধার করতে গিয়ে ফরাসি মহিলা ও তাঁর সন্তানদের দুরবস্থা দেখে থ মেরে গিয়েছিলেন দুঁদে পুলিশ আধিকারিকরাও। উদ্ধারের পর মহিলা ও তাঁর সন্তানদের পেশোয়ারের একটি নারী আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। শিগগিরই তাদের  ফ্রান্সে ফিরে যাওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বুধবার (২৪ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশের দুর্গম শহর বারায় ওই মর্মন্তুদ ঘটনা ঘটেছে। পুলিশের কাছে ৫৪ বছর বয়সী সিলভি ইয়াসমিনা জানিয়েছেন, ‘অস্ট্রেলিয়ায় ঘুরতে গিয়েই তাঁর স্বামীর সঙ্গে পরিচয় হয়েছিল। অবৈধভাবে অস্ট্রেলিয়ায় বসবাসকারীকে বিয়ে করেছিলেন। ২০০৩ সালে তাঁদের বিয়ে হয় এবং ২০১৪ সাল পর্যন্ত তাঁরা অস্ট্রেলিয়ায় ছিলেন। পরে দুই বড় সন্তানকে নিয়ে পাকিস্তানে চলে আসেন। পাকিস্তানে পৌঁছানোর পরেই অন্য রূপ ধারণ করেন স্বামী। একটি ঘরে বন্দি রাখা হয়। বড় দুই সন্তানের পর পাকিস্তানে আরও তিন সন্তানের জন্ম দেন। বড় দুই সন্তানকে লেখাপড়া থেকে বঞ্চিত হয়েছে। আর পাকিস্তানে জন্ম নেওয়া ছোট তিন সন্তানকে কখনও স্কুলে ভর্তি করা হয়নি। পাকিস্তানে আসার পর থেকেই তাঁদের স্বাধীনতা কেড়ে নেন স্বামী। বাইরের বিশ্বের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ ছিল না।’

পুলিশের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, ‘নির্যাতিতা ফরাসী নারী অভিযোগ করেছেন, তাঁর পাকিস্তানি স্বামী দীর্ঘদিন ধরে তাঁর এবং সন্তানদের উপরে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়েছেন। বন্দি অবস্থায় প্রতিদিন মারধর করতেন।’ অভিযোগ পেয়ে ইতিমধ্যেই পাষণ্ড স্বামীকে গ্রেফতার করা হয়েছে।

ঘরে বসেই বুকিং, অনলাইনেই পেয়ে যাবেন ডুয়ার্সের জঙ্গল সাফারির টিকিট

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

‘ফ্যাশন কমিটি বসুক, আমরা ভালবাসায় মন দিই’, বোনকে রাখি পরিয়ে ট্রোলারদের খোঁচা কৃতির

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

৩ সপ্তাহের মধ্যে আরজি কর মামলার তদন্ত শেষ করতে হবে, CBI-কে নির্দেশ কলকাতা হাইকোর্টের

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন

‘কলেজে ছাত্র সংসদের নির্বাচন অবিলম্বে করতে হবে’, দাবি ঋতব্রতের