চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চির ঘুমে জনপ্রিয় গ্লক পিস্তলের আবিস্কারক গ্যাস্টন গ্লক

courtesy: Google

আন্তর্জাতিক ডেস্কঃ প্রয়াত হয়েছেন বিশ্বব্যাপী জনপ্রিয় গ্লক পিস্তলের উদ্ভাবক গ্যাস্টন গ্লক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, বয়সজনিত কারণেই গ্যাস্টন গ্লকের মৃত্যু হয় ।  বিশ্বজুড়ে সশস্ত্র বাহিনী, নিরাপত্তা কর্মী, বন্দুকের মালিক এবং অপরাধীরা ব্যবহার করে থাকে গ্যাস্টন গ্লকের বানানো হ্যান্ডগান। এছাড়াও হলিউডের বিভিন্ন  বৈজ্ঞানিক-কল্পকাহিনী ও অ্যাকশন সিনেমায় এই অস্ত্রের   ব্যবহার দেখা যায়। তবে  গ্যাস্টন গ্লক কোনদিনই পিস্তল বানানোর জন্য জনপ্রিয়তা পাননি। তিনি মূলত জনপ্রিয় হয়েছিলেন ব্যক্তিগত কিছু কারণের জন্য।

 ১৯৯০- এর দশকের শেষে ব্যবসায়িক সহযোগী কর্তৃক হত্যাচেষ্টা, ২০১১ সালে প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর ২০১২ সালে ব্যবসা সংক্রান্ত বই প্রকাশের কারণে তিনি খবরে আসেন। তাঁর মৃত্যুর পর পিস্তল প্রস্তুতকারী কোম্পানিটি বলছে, গ্যাস্টন গ্লক সারা জীবন ধরে গ্লক গ্রুপের কৌশলগত দিকনির্দেশনা রচনা করে গিয়েছেন।

প্রসঙ্গত, ১৯৮০- এর দশকের শুরুর দিকে সামরিক সরঞ্জাম সরবরাহ শুরু করেন। আর সেই সরবারহের জন্য তিনি   অস্ট্রিয়ান সেনাবাহিনীর কাছ থেকে ডাক পান। গ্লক হালকা ওজনের ৯ মিলিমিটার সেমি অটোমেটিক হ্যান্ডগানের নকশা তৈরি করেছিলেন। তাঁর বানান পিস্তল দিয়ে পর পর ১৮ রাউন্ড গুলি চালানো যেত বলে জানা গিয়েছে। গ্লক পিস্তল জন্মগ্রহণ করেন ১৯২৯ সালে।  ভিয়েনায় একটি কলেজে তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করার পর শুরু করেন ব্যবসা।

Published by:

Share Link:

More Releted News:

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

ইরানের সঙ্গে যুদ্ধ চান না প্রাক্তন মার্কিন সেনারা! ট্রাম্প বিরোধী বিক্ষোভে আটক ৬০

নাম-ঠিকানা-চেহারা বদলে পাকিস্তানে লুকিয়ে পহেলগাঁওতে হামলার হ্যান্ডলার, প্রকাশ্যে ছবি

ইরান-আমেরিকার ‘শান্তি-বৈঠকে’ যোগ দিতে পাকিস্তানে যেতে পারেন ট্রাম্প

জার্মানির গুরুদ্বারের ভিতরে ভয়ানক কাণ্ড, আহত ১১

‘তুরুপের তাস আছে, যুদ্ধ শুরু হলেই প্রয়োগ করব,’ ট্রাম্পকে পাল্টা হুমকি ইরানের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ