গাজায় ইজরায়েলি হামলায় মৃতের সংখ্যা ১০,০০০ ছাড়াল

Share:

আর্ন্তজাতিক ডেস্ক: প্য়ালেস্তাইনের গাজার(Gaza) সাথে ইজরায়েলের(Israel) সংঘাতের এক মাস পূর্ণ হল আজ। গত ৭ অক্টোবর ইজরায়েলের উপর হওয়া হামাস গোষ্ঠীর রকেট হামলায় জীবন বিপন্ন হয়েছিল হাজার হাজার ইজরায়েলির। তার পাল্টা হামাস(Hamas) গোষ্ঠীর নিকেশে গাজায় ধ্বংসলীলা চালাচ্ছে ইজরায়েল। গাজায় প্রতিদিন নিহত হচ্ছে হাজার হাজার মানুষ। রাষ্ট্রপুঞ্জের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত এক মাসে গাজা ইজরায়েলের(Israel-Palestine Conflict) সংঘাতের হতাহতের সংখ্যা রাশিয়া ইউক্রেন যুদ্ধের হতাহতের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।

এখনও পর্যন্ত ১০ হাজারের বেশি প্য়ালেস্তাইনবাসী নিহত হয়েছে। এর মধ্যে রয়েছে চার হাজার শিশু। এখন চরম বিপর্যয়ের মুখে রয়েছে গাজার মানুষ। হামলা থেকে বাঁচতে সবাই গাজার দক্ষিণের পথে পাড়ি দিচ্ছে। তবে রাষ্ট্রপুঞ্জের জানিয়েছে গাজার কোনো অংশই এখন নিরাপদ নয়। এমন পরিস্থিতিতে গাজার লাখ লাখ মানুষ মৃত্যুর প্রহর গুনছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ইজরায়েলর অব্যাহত বিমান হামলায় এখন পর্যন্ত ১০ হাজারের বেশি প্য়ালেস্তাইনবাসী নিহত হয়েছেন। এদের মধ্যে ৬৫ শতাংশই নারী ও শিশু। যদিও ইজরায়েল সরকারের এই রিপোর্টের সাথে এক মত নয়। অন্য়দিকে রাষ্ট্রপুঞ্জের হিসেব অনুযায়ী, ২১ মাস আগে রাশিয়া ইউক্রেনের সামরিক অভিযানে প্রায় ৯ হাজার ৭০০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে যতজন নিহত হয়েছে, এই এক মাসে তার চাইতেও বেশি প্য়ালেস্তাইনবাসীদের(Palestine) হত্যা করেছে ইজরায়েল সেনারা।

ইজরায়েলর বোমা বর্ষণের তীব্রতায় ইতিমধ্য়েই ভয়াবহ পরিস্থিতি প্য়ালেস্তাইনের গাজার। বন্ধ খাবারের সরবরাহ। অভুক্ত হাজার হাজার শিশু। সাথে বেড়ে চলেছে মৃত্য়ু মিছিল। নিহত বেশ কয়েকজন চিকিৎসক এবং চিকিৎসা কর্মী। এদিকে অবরুদ্ধ গাজায় জ্বালানি ও ওষুধের সংকটে প্য়ালেস্তাইনবাসীরা। বিপন্ন হয়ে উঠেছে প্য়ালেস্তাইনবাসীদের জীবনযাপন। এমতাবস্থাতেও  হামাস গোষ্ঠীর নিকেশ না করে যুদ্ধ বিরতি চাইছে না ইজরায়েল।

ওয়ার্ক ফর্ম হোম করছেন? ফুসফুস বাঁচাতে ঘরের এই ভুলগুলি এড়িয়ে চলুন

শিশুর চোখে বাড়ছে চশমার নির্ভরতা, স্ক্রিন টাইম কি সত্যিই দায়ী ?

বাবার সঙ্গে তুমুল ঝামেলা হওয়ার সম্ভাবনা, পুজোর মুখে বাড়ি-গাড়ি কেনার সুযোগ, তেলেভাজা খাওয়া এড়ান

ব্যাটে-বলে দাপট দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বধ করল টিম ইন্ডিয়া

সৌদির রিয়াধ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুথির, ভারতীয়-সহ ১৩ জন নিহত

অভিষেকের রেকর্ড গড়ার দিনে ক্যারিবীয়দের ২২৪ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

দাম্পত্যের গোপন কথাও মাকে জানায়? স্বামী ‘মামা’স বয় কি না বুঝুন ৯ লক্ষণে

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল! ৩ নভেম্বরের মধ্যে ফুলেফেঁপে উঠবে ৩ রাশির ব্যাঙ্ক ব্যালেন্স

‘নন্দীগ্রামের সেবিকা হিসেবে কাজ করবেন হাসিরানি রথ,’ ঘোষণা শুভেন্দুর

ইয়েমেন যাওয়ার পথে লোহিত সাগরে নৌকাডুবি, সলিল সমাধি ১০৯, নিখোঁজ ১১৬

পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার