প্রেসিডেন্টের প্রাসাদে হামলার চেষ্টা, নির্বাচনী কারচুপির অভিযোগে উত্তাল জর্জিয়া

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিক্ষোভে উত্তাল জর্জিয়া। জর্জিয়ার রাজধানী তিবিলিসিতে রাষ্ট্রপতি প্রাসাদে সরকারবিরোধী বিক্ষোভকারীদের হামলার চেষ্টার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান এবং পেপার স্প্রে ব্যবহার করে। ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি।

গত বছরের সংসদীয় নির্বাচনে ক্ষমতাসীন জর্জিয়ান ড্রিম পার্টি জয়ী হয়েছে এই দাবি করার পর থেকে দেশটি সংকটে রয়েছে। ইউরোপীয় ইউনিয়নপন্থী বিরোধী দলগুলি নির্বাচনী কারচুপির অভিযোগ এনেছে। এরপর থেকেই সরকার ইউরোপয়ীয় ইউনিয়নের সঙ্গে যোগদানের আলোচনা স্থগিত করেছে। শনিবার স্থানীয় নির্বাচনের দিনেই এই বিক্ষোভ হয়েছিল যা বিরোধীরা সরকারের কঠোর পদক্ষেপের পর মূলত বয়কট করছে। একজন সংগঠক এর আগে জর্জিয়ান ড্রিম পার্টির নেতাদের গ্রেফতারের আহ্বান জানিয়েছিলেন।

শনিবার জর্জিয়ান এবং ইইউ পতাকা হাতে নিয়ে  হাজার হাজার বিক্ষোভকারী কেন্দ্রীয় তিবিলিসিতে মিছিল করে। বিক্ষোভের 
আয়োজকদের একজন, অপেরা গায়ক কটি ঘোষণাপত্র পড়ে শোনান । যেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মচারীদের জনগণের ইচ্ছা মেনে চলার এবং জর্জিয়ান ড্রিম পার্টির ছয়জন সিনিয়র ব্যক্তিত্বকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়। সাম্প্রতিক মাসগুলিতে কর্মী, স্বাধীন গণমাধ্যম এবং রাজনৈতিক বিরোধীদের উপর দমন-পীড়নের পর এই বিক্ষোভ শুরু হয়। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো,  বর্তমানে অধিকাংশ বিরোধী নেতা এখন জেলে রয়েছেন। একুশ বছর বয়সী ইয়া এবং তার বন্ধুরা শনিবারের সমাবেশে প্রস্তুতভাবে উপস্থিত ছিলেন, কালো পোশাক, হেলমেট এবং গ্যাস মাস্ক পরে। তিনি বলেন, "আমরা যদি রঙিন কিছু পরি তবে আমাদের শনাক্ত করা সহজ হবে, এবং যদি তারা আমাদের শনাক্ত করে তবে আমাদের জেলে যেতে হবে।" অন্যদিকে, "রাস্তা অবরোধ" করাকে অবৈধ কাজ বলে দাবি করে জর্জিয়া সরকার শতাধিক বিক্ষোভকারীকে ৫,০০০ জর্জিয়ান লারি   (প্রায় ১ হাজার ৮৩৫ ডলার)  জরিমানা করেছে। 

 

মেট্রোপলিটনে দলীয় অফিসের দখল নিয়ে তালা ঝোলাল ফিরহাদরা, আইনি পথে কালীঘাট তৃণমূল

আমিরের বিয়েতে ১৫০ অতিথি নিমন্ত্রিত, মেনুতে সুপারস্টারের পছন্দের খাবার

রাজ্যে ১০৮ জন আইসির বদলি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন

অভিনেতা রবি মোহনের বাড়িতে দুঃসাহসিক চুরি, খোয়া গেল আড়াই লক্ষ টাকা ও হিরের নেকলেস

‘ম্যাডাম ঘুমাচ্ছেন’, বিমান ছিনতাইয়ের খবর বেনজির ভুট্টোর গোচরে আনতে ব্যর্থ হয়েছিলেন সিঙ্গাপুরি দূত

প্রাক্তন মন্ত্রী মনোজ তিওয়ারির অফিসের ড্রয়ার থেকে কন্ডোম উদ্ধার! শোরগোল হাওড়ায়

জনপ্রিয় ইনফ্লুয়েন্সার নিশা চৌহানকে কুপিয়ে খুনের পর আত্মঘাতী হওয়ার চেষ্টা স্বামীর

পরিচালক রাজা চন্দের পরিবারে নতুন সদস্য আসছে, মা হচ্ছেন অভিনেত্রী পিয়ান সরকার

বড়সড় নাশকতার ছক বানচাল, গুজরাত এটিএসের জালে ৮ জয়েশ-ই মহম্মদ জঙ্গি

পাকিস্তানে ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, নিহত ৪০

তৃণমূল জমানায় বিরোধী দলনেতাকে বৈঠকে ডাকা হত না: মুখ্যমন্ত্রী

বিয়ের মণ্ডপে নাগিন নাচ নেশাগ্রস্থ বরের, বিয়ে ভেঙে দিলেন কনে

সই জাল কাণ্ডে আপাতত স্বস্তি অভিষেকের! বাড়ল রক্ষাকবচের মেয়াদ

কাউন্সিলরের পদত্যাগের জেরে আসানসোল পুর নিগম হাতাছাড়া হচ্ছে তৃণমূলের!