রাশিয়াকে নাস্তানাবুদ করতে ইউক্রেনে আরও ৬০ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে জার্মানি

Share:

আন্তর্জাতিক ডেস্ক :  ইউক্রেন-রাশিয়া দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ থামার কোন লক্ষণই নেই। দিনের পর দিন পরিস্থিতি আরও জটিল হচ্ছে। দুই দেশেরই বহু সেনা প্রচুর পরিমাণে হতাহত হয়ে চলেছে। তবুও যুদ্ধ বিরতির কোন ভ্রুক্ষেপই নেই। এমন আবহে যুদ্ধবিধস্ত ইউক্রেনের প্রতিরক্ষা জোরদার করতে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল জার্মানি। রাশিয়ার আক্রমণের পাল্টা জবাব দিতে ইউক্রনের হাতে হাতিয়ার তুলে দিচ্ছে জার্মানি। খুব শীঘ্রই ইউক্রেনে ৬০টি অতিরিক্ত IRIS-T বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে জার্মানি।

দুই দেশের মধ্যে অস্ত্র সরবরাহ নিয়ে বুধবার(১৫ জানুয়ারী)ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এবং জার্মান প্রতিরক্ষামন্ত্রী বোরিস পিস্টোরিয়াসের মধ্যে কিয়েভে আলোচনা হয়। আলোচনা শেষে জার্মান প্রতিরক্ষামন্ত্রী জানান, তাঁদের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। প্রায় ৬ কোটি ইউরো(৬২ মিলিয়ন ডলার) মূল্যের এই ক্ষেপণাস্ত্র জার্মান সেনাবাহিনীর বর্তমান মজুত থেকে ইউক্রেনকে সরবরাহ করা হবে। প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে।

আমেরিকার পর দ্বিতীয় বৃহত্তম সামরিক সহায়ক হিসেবে ইউক্রেনকে জার্মানি বরাবরই সাহায্য করে আসছে। সদ্যই ইউক্রেনকে ২৮ বিলিয়ন ইউরো দিয়েছে জার্মানি। জার্মানির দেওয়া IRIS-T এয়ার ডিফেন্স সিস্টেমের মতো উন্নত অস্ত্র সহ লেপার্ড ২ ব্যাটল ট্যাংক, গেপার্ড অ্যান্টি-এয়ারক্রাফট ট্যাংক রয়েছে।

জন্মাষ্টমী উপলক্ষ্যে Blue ও Green লাইনে কমবে মেট্রো পরিষেবা

সরকারি কর্মচারিদের বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ বাড়াল তারেক সরকার

‘নিট বিক্ষোভের সময়ে দায়ের ১৩ FIR নিয়ে পদক্ষেপ নয়’, সুপ্রিম কোর্টে জানাল দিল্লি পুলিশ

আমিরশাহির বিমানঘাঁটিতে মার্কিন সেনা ও হেলিকপ্টারকে লক্ষ্য করে ড্রোন হামলা ইরানের

হাওড়া উলুবেড়িয়ায় হাতে-নাতে গ্রেফতার ঘুষখোর সরকারি কর্মী, উদ্ধার বিপুল পরিমাণ টাকা

বোলপুরে গাড়ি থামিয়ে তল্লাশিতেই মিলল বিদেশি মুদ্রা-নগদ! আটক টুলু মণ্ডলের আত্মীয় সহ ৩

তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েতের প্রধান হলেন বিজেপি নেত্রী, কীভাবে জানেন?

নিম্নচাপের ফাঁড়া কাটলেও দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

সমবায় সমিতি নিয়ে মমতার ‘জ্ঞান’কে খোঁচা মুখ্যমন্ত্রীর

উৎসবের মুখে স্বস্তি যোগ্য শিক্ষকদের, সুুপ্রিম নির্দেশে ৩১ মে পর্যন্ত চাকরি বহাল

মাগুরার আট বছরের শিশুর ধর্ষণ-হত্যা মামলায় দিদির শ্বশুরের মৃত্যুদণ্ড বহাল রাখল হাইকোর্ট

পুণের কলেজ থেকে নরেন্দ্র মোদির ছবি নামিয়ে দিলেন রাজ ঠাকরে পুত্র অমিত

ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে দমকলকে নিয়ে হানা দিল পুলিশ

‘পুরনো শাবানা জেগে উঠেছে’, সিজেপি-র বিক্ষোভে সামিল হওয়ায় স্ত্রীকে নিয়ে গর্বিত জাভেদ আখতার