‘‌শুভ রাত্রি, শুভ নববর্ষ!’ নিউ ইয়র্কে পৌঁছনোর পর হাতকড়া পরা মাদুরোর প্রথম বার্তা

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বিকট বিস্ফোরণের কয়েক ঘন্টা পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র ল্যাটিন আমেরিকার দেশটিতে বিমান হামলা চালিয়েছে। একইসঙ্গে তিনি দাবি করেছেন যে, ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয়েছে। মার্কিন সেনাবাহিনীর অভিজাত ডেল্টা ফোর্স এই অভিযান পরিচালনা করেছে, যেখানে উল্লেখ করা হয়েছে যে, কোনও হতাহতের খবর নেই। যদিও ৪০ জনের বেশি হতাহতের খবর সংবাদমাধ্যম সূত্রে খবর। তবে একটি ভিডিও প্রকাশ্যে এসেছে।

এদিকে ওই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কারণ মাদুরো আটক হওয়ার প্রথম ওই ভিডিও’‌তে কিছু বলেছেন। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। কী শোনা গেল ওই ভিডিও’‌তে?‌ ভিডিওতে শোনা যাচ্ছে যে, নিকোলাস মাদুরোকে এজেন্টরা মার্কিন মাদক প্রয়োগকারী প্রশাসনের নিউ ইয়র্ক সদর দফতরের মধ্য দিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। ১২ সেকেন্ডের ওই ভিডিও’‌তে, মাদুরোকে হাতকড়া পরিয়ে একটি করিডোর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তখন তিনি স্প্যানিশ ভাষায় বিড়বিড় করে বলছেন, ‘‌ইস বিউনাস নোচেস, নো?‌’‌ যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘‌শুভ রাত্রি, তাই না? শুভ রাত্রি। শুভ নববর্ষ।’‌

অন্যদিকে এই কথা বলার পিছনে ঠিক কী কারণ তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। তবে আর একটি ভিডিও’‌তে দেখা গিয়েছে, মাদুরো এবং তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক দেখানো হয়েছে। মাদুরোকে হাতকড়া পরানো হলেও ফ্লোরেসকে তা পরানো হয়নি। আমেরিকায় বসবাসকারী ভেনেজুয়েলার কিছু বাসিন্দা এখন ট্রাম্প সমর্থক। তাই এই ঘটনার পর তাঁরা সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে প্রতিক্রিয়া দিয়েছেন। ট্রাম্প সমর্থকরা মন্তব্য করেছেন, মিয়ামি এবং ভেনেজুয়েলায় রাস্তার উদযাপনের ভিডিও শেয়ার করেছেন, পতাকা উড়িয়েছেন এবং ন্যায়বিচার প্রদান এবং ভেনেজুয়েলাকে মুক্ত করার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। অনেকেই মাদুরোর শান্ত শুভ রাত্রি… শুভ নববর্ষ শুভেচ্ছাকে বিদ্রূপ করেছেন।

এছাড়া একজন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘‌আমি এটাই ভোট দিয়েছি’‌। অন্যজন উপহাস করে লিখেছেন, ‘‌তার ম্যান্ডেল’ ভালোবাসি।’‌ মাদুরোর স্যান্ডেলের উদাহরণ দিয়ে এটা লিখেছেন। পাল্টা আবার অনেকে লিখেছেন, ‘‌অবৈধ আক্রমণ’‌, ‘‌সাম্রাজ্যবাদী অপহরণ’‌ এবং ‘‌তেলের জন্য যুদ্ধাপরাধ’‌। এভাবে নিন্দাও করা হয়েছে। ট্রাম্প প্রশাসনকে ঠুকে আর একজন লিখেছেন, ‘‌যদি রাশিয়া কোনও নেতার সঙ্গে এটি করে, তবে সেটা আক্রমণ হবে। কিন্তু আমেরিকা এটি করেছে সুতরাং এটি ন্যায়বিচার।’‌

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

রাস্তা পার হচ্ছিলেন মহিলা, যমের মতো এসে পিষে দিল বাস

বীরভূমে মহিলাকে গণধর্ষণ, বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা ‘নির্যাতিতা’-র, গ্রেফতার ১

চলন্ত ট্রেনে ‘গর্ভবতী’ মহিলাকে ধর্ষণ, আলিপুরদুয়ারের পাকড়াও অভিযুক্ত

মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে সোনার চেন ছিনতাই, তারপর গুলি! চাঞ্চল্য গোপালনগরে

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?

শহরে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজ দুই রোগী!

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

জমি দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

তাপমাত্রা বাড়লেই কন্ট্রোল রুমে অ্যালার্ট, মেট্রো স্টেশনে বসছে স্মার্ট সেন্সর

হাত দিয়ে গোল করেছিলেন মারাদোনা, ১০০ কোটিতে নিলাম হতে চলেছে সেই ঐতিহাসিক বল

বিদেশে চাকরির স্বপ্নভঙ্গ! পর্তুগালে বিয়ারের দোকানের মালিকের কাছে ‘বিক্রি’ হলেন ভারতীয় তরুণী