আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

১২ অগস্টের আগেই প্রধানমন্ত্রীর কুর্সি ছাড়ার ঘোষণা শাহবাজ শরিফের

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: আগামী ১২ অগস্ট পাকিস্তানের বর্তমান সংসদের মেয়াদ শেষ হচ্ছে। আর মেয়াদ শেষের আগেই তাঁর নেতৃত্বাধীন সরকার তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। রবিবার শিয়ালকোটে পড়ুয়াদের মধ্যে ল্যাপটপ বিতরণী অনুষ্ঠানে পাক প্রধানমন্ত্রী বলেন, ‘আগামী মাসেই বর্তমান সংসদের মেয়াদ শেষ হচ্ছে। আর্থা‍ৎ সরকারের মেয়াদও শেষ হচ্ছে। ওই মেয়াদ পূরণের আগেই একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তাদের হাতে ক্ষমতা হস্তাম্তর করা হবে’।

উল্লেখ্য পাঁচ বছর আগে দেশে জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিকে ইনসাফ। ২০১৮ সালের ১২ অগস্ট সংসদের প্রথম অধিবেশন বসেছিল। ফলে চলতি বছরের ১২ অগস্ট শেষ হচ্ছে মেয়াদ। যেভাবে পাক সেনাবাহিনী গত বছর এক বিশেষ অভ্যুত্থানের মাধ্যমে ইমরান খানকে কুর্সি তেকে উ‍ৎখাত করেছিল এবং ৯ মে’র হিংসা মামলার পরে পিটিআইকে ধ্বংস করতে আসরে নেমেছে তাতে দেশে আদৌ নির্বাচন হবে কিনা তা নিয়ে যথেষ্টই সংশয় প্রকাশ করেছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

যদিও গত সপ্তাহেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছিলেন, সংবিধান মেনেই ১২ অগস্ট বর্তমান সরকারের মেয়াদ শেষ হবে। আর মেয়াদ শেষের পরেই নতুন করে নির্বাচনের আয়োজন করা হবে। ওই নোর্বাচন হবে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। রবিবার ফের একবার ১২ অগস্টের আগেই ক্ষমতা ছাড়ার কথা জানিয়েছন পাক প্রধানমন্ত্রী। সেই সঙ্গে ইঙ্গিত দিয়েছেন, আগামী সংসদ নির্বাচনে এককভাবেই লড়াই করবে পাকিস্তান মুসলিম লিগ (এন)।

Published by:

Share Link:

More Releted News:

দু’মাস পর তেহরান থেকে পুনরায় বিমান পরিষেবা চালু করল ইরান, যুদ্ধ শেষের ইঙ্গিত?

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল আমেরিকা

ইরানি সেনার হাতে আটক ট্যাঙ্কারে রাজস্থানের মার্চেন্ট নেভি অফিসার, উদ্বিগ্ন পরিবার

প্রশান্ত মহাসাগরে আমেরিকার হামলা, নিহত ২

যুদ্ধ পরিস্থিতির মাঝেই নতুন ব্যবসার ছক আমেরিকার

আমেরিকার সঙ্গে সরাসরি কথা বলবে না ইরান, কি হতে চলেছে পাকিস্তানে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ