চোখের ড্রপে সংক্রমণ হয়েছে, গুজরাতের সংস্থার বিরুদ্ধে অভিযোগ শ্রীলঙ্কার

ইন্ডিয়ানা অপথালমিক্স (Indiana Ophthalmics) এর সরবরাহ করা চোখের ড্রপগুলি ব্যবহার করার ফলে ৩০ জনের বেশি মানুষের চোখে সংক্রমণ হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গুজরাত-ভিত্তিক একটি সংস্থার বিরুদ্ধে নিম্নমানের চোখের ড্রপ সরবরাহের অভিযোগ তুলেছে শ্রীলঙ্কা (Sri Lanka)। শ্রীলঙ্কা সরকার ইতিমধ্যে বিষয়টি নিয়ে ভারত সরকারের কাছে অভিযোগ করেছে। অভিযোগে বলা হয়েছে, গুজরাতের সংস্থা ইন্ডিয়ানা অপথালমিক্স (Indiana Ophthalmics) এর সরবরাহ করা চোখের ড্রপগুলি ব্যবহার করার ফলে ৩০ জনের বেশি মানুষের চোখে সংক্রমণ হয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

দ্বীপরাষ্ট্রের সরকারের তরফে অভিযোগের পর ভারতের শীর্ষ ফার্মাসিউটিক্যালস রফতানি কাউন্সিল অভিযুক্ত সংস্থাকে একটি নোটিশ ধরিয়েছে। যেখানে বলা হয়েছে, আগামী দু দিনের মধ্যে সংস্থাকে অভ্যন্তরীণ তদন্ত (internal investigation) করে বিষয়টি জানাতে হবে। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রকের অধীনে কাজ করা ফার্মেক্সিল নামের সংস্থা বৃহস্পতিবার ইন্ডিয়ানা অপথালমিক্সকে শোকজ নোটিশ পাঠিয়েছে। পাশাপাশি ঘটনার তদন্তে নেমেছে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (Central Drugs Standard Control Organisation)। গুজরাতের ওই সংস্থার তৈরি করা মিথাইলপ্রেডনিসোলন (Methylprednisolone) চোখের ড্রপগুলির গুণমান খতিয়ে দেখতে এই তদন্ত।

ইন্ডিয়ানা অপথালমিক্সকে পাঠানো চিঠিতে ফার্মেক্সিলের মহাপরিচালক উদয় ভাস্কর (Udaya Bhaskar) লিখেছেন, ‘আপনার সংস্থার দ্বারা দূষিত আইড্রপের সরবরাহ ভারতীয় ওষুধ শিল্পের সুনাম নষ্ট করেছে। ভারতীয় ওষুধ রফতানির উপর আন্তর্জাতিক সংস্থার যে আস্থা রয়েছে তার উপরও প্রভাব ফেলতে পারে।’ যদিও অভিযুক্ত সংস্থা তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে।

বাস্তুর এই ৩ টি জায়গা অবহেলা করলেই নষ্ট হবে জীবনের সুখ শান্তি

খালি ঘরের এসি ভেন্ট বন্ধ করলেই কমবে বিদ্যুৎ বিল? বিশেষজ্ঞরা কী বলছেন?

প্রচুর অর্থ উপার্জন করেন এই নক্ষত্রের জাতকরা, কেমন তাঁদের চারিত্রিক বৈশিষ্ট্য?

বৃহস্পতির কর্কটে গোচর, অক্টোবরের মধ্যে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে ২ রাশির জাতকদের

আজকের রাশিফল: কাজ নিয়ে চিন্তিত, পরিবারের সঙ্গে ভ্রমণে গেলে মানসিক শান্তি পাবেন..

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা