নাইজারে ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন বন্দুকবাজের হামলায় নিহত ২২ গ্রামবাসী

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভয়ঙ্কর ঘটনা। নাইজারের পশ্চিমাঞ্চলের একটি গ্রামে অনুষ্ঠান চলাকালীন বন্দুকবাজের হামলা। ঘটনায় নিহত হয়েছেন ২২ জন গ্রামবাসী। সূত্রে জানা গিয়েছে, পশ্চিম নাইজারে মোটরসাইকেলে আসা বন্দুকধারীরা ২২ জন গ্রামবাসীকে লক্ষ্য করে গুলি চালায় যাদের বেশিভাগ জনই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সোমবার বুরকিনা ফাসো এবং মালির কাছে টিলাবেরি অঞ্চলে এই গুলি চালানোর ঘটনা ঘটেছে যেখানে আল-কায়েদা এবং ইসলামিক স্টেট গ্রুপ (IS) এর সঙ্গে যুক্ত জেহাদি গোষ্ঠীগুলি সক্রিয় রয়েছে।

এলাকার একজন বাসিন্দা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে তাকুবাত গ্রামে খ্রিস্টানদের একটি ধর্মীয় অনুষ্ঠানে চলাকালীন প্রথমে ১৫ জনকে হত্যা করা হয়েছিল। নিরাপত্তার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেছেন। “আক্রমণকারীরা তাকুবাত শহরে যায় যেখানে তারা আরও সাতজনকে হত্যা করে।” আরও এক সংবাদ মাধ্যম ঘটনা প্রসঙ্গে জানিয়েছে, “কোনও কারণ বা যুক্তি ছাড়াই কাপুরুষোচিতভাবে ২২ জন নিরীহ মানুষকে হত্যা ভয়াবহ।”

হামলার ঘটনা নিয়ে নাইজেরিয়ার মানবাধিকার কর্মী মাইকুল জোদি সোশ্যাল মিডিয়ায় বলেছেন, “আবারও, টিলাবেরি অঞ্চল বর্বরতার শিকার হয়েছে, নিরীহ পরিবারগুলিকে শোক ও হতাশায় নিমজ্জিত করেছে।” দুই বছর আগে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা নাইজারের সামরিক নেতারা, টিলাবেরিতে বিশাল সেনাবাহিনীর মোতায়েন করে রাখা সত্ত্বেও জিহাদি গোষ্ঠীগুলোর এলাকা নিজেদের নিয়ন্ত্রণে আনার জন্য লড়াই করেছেন। গত সপ্তাহে এই অঞ্চলে প্রায় ২০ জন সেনা নিহত হন। হিউম্যান রাইটস ওয়াচ নাইজার কর্তৃপক্ষকে প্রাণঘাতী হামলা থেকে বেসামরিক নাগরিকদের “রক্ষার জন্য আরও কিছু করার” আহ্বান জানিয়েছে। অধিকার পর্যবেক্ষণকারী গোষ্ঠীর অনুমান, মার্চ থেকে পাঁচটি হামলায় ইসলামিক স্টেট গোষ্ঠী তিলাবেরিতে ১২৭ জনেরও বেশি গ্রামবাসী এবং মুসলিম উপাসককে হত্যা করেছে।

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

অপেক্ষার অবসান! এসে গেল ৬.৯ ইঞ্চির HD+ LCD স্ক্রিন-সহ Redmi 17C5G, কত দাম?

মহারাষ্ট্রের রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

১০০ বছর পর নবরাত্রিতে তৈরি হচ্ছে গজকেশরী রাজযোগ, ভাগ্যের দরজা খুলবে ৭ রাশির জাতকদের

৬০০০mAh ব্যাটারি, ৫০MP ক্যামেরা! পুজোর মুখে নতুন স্মার্টফোন আনছে Samsung

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘রেজিনগর বিজেপি সরকারের সঙ্গেই থাকবে,’ আত্মবিশ্বাস শুভেন্দুর

হাইকোর্টের নির্দেশে R G KAR কাণ্ডে দেহ সৎকার সংক্রান্ত মামলার তদন্ত করবে সিবিআই

লক্ষ্মীবারের বারবেলায় ৯০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, কর্পূরের মতো উবে গেল ৮ লক্ষ কোটি টাকা

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং

মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ, নিজের বাড়িতেই অজ্ঞাতপরিচয় ধারীর হাতে নির্যাতিত তরুণী