ইজরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অপরাধে ৩৩ জনকে ফাঁসিতে ঝোলাল হামাস

Share:

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে দুর্বল হামাস ফের গাজায় নিজেদের পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করছে। সেই প্রমাণই মিলল। গাজায় শান্তি ও শৃঙ্খলা ফেরতে, জননিরাপত্তা ও সম্পত্তির সুরক্ষায় তৎপর হয়েছে হামাস। তারই অংশ হিসেবে ইজরায়েলকে সহায়তার অভিযোগে ৩৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে হামাস।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হয়েছিল হামাস ও ইজরায়েলের যুদ্ধ। সদ্যই সেই যুদ্ধের সমাপ্তি ঘটেছে। দুই পক্ষই মুক্তি দিচ্ছে বন্দিদের। এই আবহেই ইজরায়েলকে সহায়তার অভিযোগে ৩৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল হামাস। হামাসের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করা ও বিদেশি শক্তিকে সাহায্য করার জন্য এই সাজা দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে কিছু বিভ্রান্তি ও সহিংসতা দেখা দেওয়ার কারণেই জননিরাপত্তা বজায় রাখতে হামাস কঠোর পদক্ষেপ নিয়েছে বলেই জানিয়েছেন গাজার নিরাপত্তা কর্মকর্তারা। জানা গিয়েছে, অভিযান চলছে রাফাহ অঞ্চলে হামাসবিরোধী এক নেতার বিরুদ্ধে। যে সব ব্যক্তি ইজরাইলের হয়ে কাজ করছে এবং গাজায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিল তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

হামাস জানিয়েছে তারা গাজার অভ্যন্তরীণ স্থিতিশীলতা নিশ্চিত করতে চায়। হামাস সরকারের মিডিয়া অফিসের প্রধান ইসমাইল আল-থাওয়াবতা বলেছেন তাঁরা গাজায় নিরাপত্তা, শৃঙ্খলা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানিয়েছেন, হামাস সরকারের দায়িত্ব এটাই যে জনগণ যেন নিরাপদে থাকতে পারে। তিনি আরও বলেছেন, ভবিষ্যতে যদি ফিলিস্তিনি একটি স্বাধীনরাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয় তাহলে হামাস তার অস্ত্র সেই রাষ্ট্রের হাতে সমর্পণ করতে প্রস্তুত। তবে কোনো বিদেশি হস্তক্ষেপ ছাড়া গাজার শাসন কাঠামো নিয়ে সিদ্ধান্ত নিতে হবে ফিলিস্তিনিদের ।

কলকাতা বিমানবন্দরের বাইরে তৃণমূল ও বিজেপি’র সংঘর্ষে রণক্ষেত্র ,আহত একাধিক

নৈহাটি পুরসভার পুরপ্রধানের মহকুমা শাসকের কাছে ইস্তফা পেশ

AI প্রযুক্তি ব্যবহার করে মায়ের ছবি বিকৃতি, অন্ডালে কিশোরের আত্মহত্যায় গ্রেফতার ২ নাবালক ছাত্র

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

বিহার পুলিশের ডিএসপি পদে চাকরি পাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার

তৃণমূল প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, গণপিটুনির শিকার উপপ্রধান

ভালবাসা মানে না বয়স, ২০ দিনের পরিচয়ে সাতপাকে বাঁধা পড়লেন ষাটোর্ধ্ব জুটি

রাত পোহালেই মুখোমুখি ব্রাজিল-হাইতি, কাদের জয়ের ইঙ্গিত দিল সুপার কম্পিউটার?

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল

তোলাবাজির অভিযোগে বেহালার ‘বাহুবলী’ তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের FIR

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর