নববর্ষের দিনও ইজরায়েলকে লক্ষ্য করে হামলা হামাসের

Share:

নিজস্ব প্রতিনিধি : বিশ্বজুড়ে যখন নতুন বছরকে স্বাগত জানানোর পালা চলছে, তখনও ইজরায়েলের নিরীহ নাগরিকের ওপর হামলা চালাল হামাস জঙ্গিরা। ইজরায়েলের দক্ষিণ ও মধ্য অঞ্চলকে লক্ষ্য করে একাধিক রকেট হামলা চালানো হয়েছে বলে খবর। জানা গিয়েছে, হামাস জঙ্গিরা এই সময় মোট ২৭টি রকেট ছুড়েছে।

ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ইজরায়েলের যেসব জায়গায় এই রকেট হামলা চালানো হয়েছে, তারমধ্যে যেমন রাজধানী তেল আবিব রয়েছে, তেমনি রয়েছে রেহোভট, নেস জিওনা, হোলন, মডলিনের মতো একাধিক অঞ্চল। মূলত দেশের দক্ষিণ ও মধ্য অঞ্চলকে লক্ষ্য করেই হামলা চালিয়েছে হামাস জঙ্গিরা।

হামলা চালানোর পর গোটা ঘটনার দায় স্বীকার করেছে হামাস জঙ্গিরা। হামলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে হামাস জঙ্গিরা জানিয়েছে, জঙ্গিরা এম ৯০ রকেট দিয়ে এই হামলা চালিয়েছে। ইজরায়েলি সেনাবাহিনী যেভাবে প্যালেস্টাইন নাগরিকদের ওপর হামলা চালিয়েছে, এর পাল্টা জবাব দিতেই এই হামলা চালানো হয়েছে।

জানা গিয়েছে, হামাস জঙ্গিদের এই হামলার ঘটনায় নতুন করে কোনও ইজরায়েলি নাগরিকের মৃত্যু হয়নি। তবে গোটা ঘটনায় ইজরায়েলি নাগরিকদের মধ্যে যে নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যে ইজরায়েলি প্রশাসন থেকে হামাস জঙ্গিদের আক্রমণের কড়া নিন্দা করা হয়েছে। একইসঙ্গে ইজরায়েলি সেনাবাহিনীর তরফে এক বিবৃতি জানানো হয়েছে, ‘গাজায় ১২৮ জন ইজরায়েলি নাগরিক হামাস জঙ্গিদের হাতে গৃহবন্দি। এই পরিস্থিতিতে হামাস জঙ্গিরা নতুন বছরে ফের ইজরায়েলের ওপর একের পর এক রকেট হামলার সিদ্ধান্ত নিয়েছে। আসলে আমরা যদি ঘরে বসে থাকি, তাহলে আনন্দের নববর্ষ কখনও আসবে না।‘

কলকাতা বিমানবন্দরের বাইরে তৃণমূল ও বিজেপি’র সংঘর্ষে রণক্ষেত্র ,আহত একাধিক

নৈহাটি পুরসভার পুরপ্রধানের মহকুমা শাসকের কাছে ইস্তফা পেশ

AI প্রযুক্তি ব্যবহার করে মায়ের ছবি বিকৃতি, অন্ডালে কিশোরের আত্মহত্যায় গ্রেফতার ২ নাবালক ছাত্র

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

বিহার পুলিশের ডিএসপি পদে চাকরি পাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার

তৃণমূল প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, গণপিটুনির শিকার উপপ্রধান

ভালবাসা মানে না বয়স, ২০ দিনের পরিচয়ে সাতপাকে বাঁধা পড়লেন ষাটোর্ধ্ব জুটি

রাত পোহালেই মুখোমুখি ব্রাজিল-হাইতি, কাদের জয়ের ইঙ্গিত দিল সুপার কম্পিউটার?

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল

তোলাবাজির অভিযোগে বেহালার ‘বাহুবলী’ তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের FIR

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর