জনপ্রিয়তায় ফের ট্রাম্পকে টেক্কা দিয়ে গেলেন কমলা

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: জো বাইডেনের ফের রাষ্ট্রপতি নির্বাচনে না লড়ার সিদ্ধান্ত ডেমোক্র্যাটদের কাছে কার্যত শাপে বর হয়ে দাঁড়িয়েছে। কেননা, নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিসাবে যার লড়ার সম্ভাবনা উজ্জ্বল সেই কমলা হ্যারিসের জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলেছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা ‘রয়টার্স’ ও ‘ইপসোসের’ সর্বশেষ জনমত সমীক্ষায় রিপাবলিকান পার্টির প্রার্থী তথা প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন কমলা। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, অশ্বেতাঙ্গ হওয়ায় ট্রাম্পের চেয়ে বাড়তি সুবিধা পাচ্ছেন কমলা।

জো বাইডেন সারে দাঁড়ানোর আগে জনমত সমীক্ষায় অনেকটাই এগিয়ে ছিলেন ডোনাল্ড ট্রাম্প। অশীতিপর মার্কিন প্রেসিডেন্টের ইদানিং কাজকর্মে যথেষ্টই বিরক্ত ছিলেন মার্কিন নাগরিকরা। কিন্তু কমলা হ্যারিস প্রার্থী হতে চলেছেন এমন সম্ভাবনা জোরালো হতেই চিত্রটা অনেকটা বদলেছে।

বার্তা সংস্থা ‘রয়টার্স’ ও ‘ইপোসিসের’ সদ্য প্রকাশিত জনমত সমীক্ষায় বলা হয়েছে, পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসাবে কমলা হ্যারিসকে পছন্দ ৪৩ শতাংশ মার্কিন নাগরিকের। আর ডোনাল্ড ট্রাম্পকে চাইছেন ৪২ শতাংশ মার্কিনি। গত সপ্তাহেও জনমত সমীক্ষায় ট্রাম্পের চেয়ে এগিয়ে ছিলেন কমলা। যদিও এক সপ্তাহের মধ্যে তাঁর জন সমর্থন এক শতাংশের মতো কমেছে। কেননা, গত সপ্তাহে প্রকাশিত জনমত সমীক্ষা অনুযায়ী, কমলা হ্যারিসকে সমর্থন জানিয়েছিলেন ৪৪ শতাংশ মার্কিনি। আর ৪২ শতাংশ মার্কিনির পছন্দ ছিলেন ট্রাম্প।

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের