ট্রাম্পের পোস্ট দেখেই গুঁড়িয়ে দেওয়া হলো গৃহহীনদের তাঁবু

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্টের পোস্ট দেখে ওয়াশিংটন ডিসিতে গৃহহীনদের একটি তাঁবুর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। গত রবিবার গল্ফক্লাবে যাওয়ার সময় গৃহহীনদের তাঁবু দেখতে পান। সেটা দেখে ছবি তুলে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে লিখেছেন, গৃহহীনদের দ্রুত ওই জায়গা থেকে সরাতে হবে।

মার্কিন প্রেসিডেন্টের পোস্ট দেখার কয়েকদিন পরেই ঘরছাড়া মানুষদের ওই তাঁবু বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এরফলে প্রায় ১১জন তাঁর আশঅরয় হারিয়েছেন। ওয়াশিংটন ডিসিতে তাঁবু তৈরি করে থাকতেন বেশ কয়েকজন। কিন্তু সেটা পছন্দ হয়নি ট্রাম্পের। সেই তাঁবু উচ্ছেদ করার কথা বলেছিলেন। তাঁর বলার পরেই বুলডোজার দিয়ে তা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

ট্রাম্পের পোস্ট করা একটি ছবিতে দেখা গিয়েছে, এক ব্যক্তি নিজের তাঁবুর পাশে একটি ভাঁজ করা চেয়ারে বসে রয়েছেন। উচ্ছেদের পর ওই এলাকার সকলেই এখন আশঅরয়হীন হয়ে পড়েছেন। যে ব্যক্তিকে ট্রাম্পের ছবিতে দেখা গিয়েছে, তাঁর নাম বিল থিওডি। তিনি বলেছেন, ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক প্রভাব ফেলেছে। সোশ্যাল মিডিয়াকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। এটা তাঁর কাণ্ডজ্ঞানহীন আচরণ।গত সোমবার ট্রাম্প জানিয়েছিলেন, প্রশাসন সব পার্ক থেকে গৃহহীনদের শিবির সরিয়ে ফেলবে। তারপরেই এই ধরনের ঘটনা ঘেটেছে। যে শিবিরটিতে তাঁবু গুঁড়িয়ে দেওয়া হয়েছে, সেটি হোয়াইট হাউস থেকে গাড়িতে প্রায় ১০ মিনিটের দূরত্বে অবস্থিত। গৃহহীনদের সতর্ক করার কথাও বলা হয়েছে।

বিল থিওডি বলেছেন,  ট্রাম্প এলোমেলো কিছু দেখতে চান না। সেইজন্য জায়গাটা যতটা সম্ভব পরিষ্কার রাখার চেষ্টা করা হয়। প্রেসিডেন্ট বা অন্য কাউকে অসম্মান করতে চান না কেউ। ওয়াশিংটন ডিসির স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের ডেপুটি মেয়র ওয়েন টারনেজ জানিয়েছেন, এর আগেও গৃহহীনদের শিবির উচ্ছেদে কাজ হয়েছে। এবার প্রক্রিয়াটি দ্রুত করা হয়েছে। তথ্য বলছে, চলতি বছরের শুরুতে রাজধানীর গৃহহীন শিবিরে ৯৭ জন ছিলেন। ২০২৩ সালে এখানে ২৯৪ জন ছিলেন।

শাহজাহানদের বিরুদ্ধে পাঁচ কোটি টাকার জমিদখলের মামলায় চার্জ গঠন ইডির

নদিয়া সীমান্তের শূন্য রেখায় থাকা ১২ জনকে ফেরত আনল বিএসএফ

সুদীপ-দেবকে ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা দিল রাজ্য

বিশ্বের মানচিত্রে নতুন করে তুলে ধরা হবে বাংলার সৌন্দর্যকে, দাবি পর্যটন মন্ত্রীর

গাদাগাদি করে চলছে চিকিৎসা, গোকর্ণ স্বাস্থ্যকেন্দ্রের করুণ দশা দেখে চটে লাল মন্ত্রী

বিদ্যালয়ের শিক্ষকদের ওপর চলল ডিম থেরাপি, চাঞ্চল্য মানিকচকে

তিন মাসের জন্য বন্ধ জলদাপাড়া-সহ রাজ্যের সব অভয়ারণ্য, জারি বিজ্ঞপ্তি

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে অলরাউন্ডারের মারাত্মক ভুল, বিরল শাস্তি পেল ‘ভারতীয় এ’ দল

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

আবার ডিম থেরাপি টাকিতে, টার্গেট ধৃত কাউন্সিলরের স্বামী

গ্রেফতারির আশঙ্কা! আগাম জামিনের আর্জি জানিয়ে হাইকোর্টে অভিষেকের আপ্ত সহায়ক

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ‘কুমকুম ভাগ্য’-খ্যাত অভিনেত্রী সঞ্চিতা উগালে