পাক অধিকৃত কাশ্মীরে ভয়াবহ ঘটনা, পাকিস্তানি সেনার নৃশংসতায় নিহত ৯

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত হয়ে রয়েছে পাক অধিকৃত কাশ্মীর। পাকিস্তানি সেনার অত্যচারে অতিষ্ঠ হয়ে উঠেছে সেখানের সাধারণ মানুষ। ফের একবার নিরাপত্তা বাহিনীর গুলিবর্ষণ ও   পরবর্তীতে সহিংস বিক্ষোভের জেরে পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের (Pok) রাওয়ালকোটে উত্তেজনা চরমে উঠেছে। রাওয়ালকোটের স্থানীয় বাসিন্দারা অত্যাচারের প্রতিবাদ জানাতে রাস্তায় নামলে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী তাদের ওপর নির্বিচারে গুলি চালায় বলে অভিযোগ উঠেছে। সেই ঘটনাতে নিহত হয়েছেন নয় জন। বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানা গিয়েছে।   

যৌথ আওয়ামী অ্যাকশন কমিটি (জেএসি) দাবি করেছে, শুধু রাওয়ালকোটেই অন্তত নয়জন নিহত হয়েছেন। নিহতদের নামও প্রকাশ করা হয়েছে। পাক সেনার গুলিতে মৃত্যু হয়েছে উসমান নাজির, কাশিফ, মহম্মদ ইব্রাহিম, আরসাল আসগর, হানিফ মহম্মদ বশির, ওয়াসিম আফজাল, বাসিত শাহ এবং সাবির খানের।  উত্তেজনার কারণে পাক অধিকৃত কাশ্মীরের ইন্টারনেট ব্যবস্থা স্থগিত করা হয়েছে। 

আরও পড়ুন: ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

জুন মাসের শুরু থেকে পাক অধিকৃত কাশ্মীরে ব্যাপক প্রতিবাদ কর্মসূচি চলছে, যার মধ্যে রয়েছে অবস্থান ধর্মঘট, বিক্ষোভ এবং গণপরিবহন, দোকানপাট সহ অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রাখা। বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে বিক্ষোভকারী এবং স্থানীয় পুলিশ ও আধাসামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষে নিরাপত্তা কর্মীসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিক্ষোভকারীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে স্থানীয় পরিষদে ১২টি সংরক্ষিত আসনের ব্যবস্থার বিলোপ, স্থানীয় জনগণকে আরও বেশি রাজনৈতিক প্রতিনিধিত্ব দেওয়া,গ্রেফতার হওয়া রাজনৈতিক নেতা কর্মীদের মুক্তি, উন্নততর শাসন এবং অর্থনৈতিক ব্যবস্থার উন্নতি। অন্যদিকে, পিওকে নিয়ে ভারতের অবস্থান আগের মতোই স্পষ্ট। নয়াদিল্লি স্পষ্ট জানিয়েছে,  জম্মু-কাশ্মীর এবং লাদাখের সমগ্র অঞ্চলই ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং পাক অধিকৃত কাশ্মীরও। ভারতের অভিযোগ, ওই অঞ্চল পাকিস্তান বেআইনিভাবে এবং জোরপূর্বক দখল করে রেখেছে।  

সাতসকালে নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে বাজি বিস্ফোরণ, আতঙ্কে কাঁপল গোটা এলাকা

অমরনাথ যাত্রায় দুর্ঘটনা, খাদে বাস উল্টে আহত ৩০ পুণ্যার্থী

‘সেই চিকিৎসকদের সতর্ক থাকতে হবে…’, অভিষেকের বিদেশযাত্রা নিয়ে কড়া বার্তা দিলীপের

অমরনাথ যাত্রার সময় বড় দুর্ঘটনা, সোনমার্গে খাদে পড়ল তীর্থযাত্রী বোঝাই বাস

গ্রামে ঢুকে একের পর এক বাড়িতে আগুন, তারপর নির্বিচারে গুলি! শিশুসহ নিহত ৩০

প্রযুক্তি দুনিয়ায় নতুন চমক, প্রকাশ্যে এল Oppo A7 Pro Max-এর প্রথম ঝলক

শক্তিশালী নিম্নচাপের প্রভাবে ভিজবে দক্ষিণবঙ্গ, কলকাতাসহ ৮ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

লাল না সাদা, কোন পেঁয়াজে লুকিয়ে আছে বেশি পুষ্টিগুণ জানেন?

পাক অধিকৃত কাশ্মীরে ভয়াবহ ঘটনা, পাকিস্তানি সেনার নৃশংসতায় নিহত ৯

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের